recipe:
১. মাছ- ৪ টুকরা ২. ফুলকপি- ৭-৮ পিস ৩. আলু- কয়েকটা ৫. মটরশুটি -অল্প ৬. জিরা বাটা ৭. হলুদ ৮. মরিচের গুড়া ৯. লবন- পরিমানমত ১০. পানি।
প্রনালী: মাছের মধ্যে লবন, হলুদ মাখিয়ে তেলে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে তেলে জিরা ফোড়ন দিতে হবে। এবার একটি পাত্রে হলুদ, মরিচের গুড়া, লবন পানি দিয়ে গুলিয়ে কড়াইয়ে দিতে হবে।মসলা কষিয়ে এলে এতে একে একে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে ভাল করে কষাতে হবে।
এবার পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে এলে এতে মাছ দিয়ে জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষন রাখতে হবে। এরপর নামিয়ে পরিবেশন করুন।