বাঙালি রেসিপি" কচু চিংড়ি ভর্তা"।

Words
244
Reading
2 min
Listen
Play
5y

Hello
বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে একটি ভিন্নধর্মী ও পুরনো দিনের রেসিপি শেয়ার করবো। এটি চিংড়ি মাছ দিয়ে কচু ভর্তা। আমরা তো অনেক ধরনের ভর্তা খেয়েছি।আজ আমি আপনাদের একটি ভিন্নধর্মী ভর্তা তৈরি করে দেখাবো। এই কচু চিংড়ি ভর্তা অনেক মজার একটি খাবার। আমি আগে কোনো দিন খাইনি। কিন্তু আমি শুনেছিলাম যে কচু ভর্তা অনেক মজার একটি খাবার।তাই ভাবলাম আজ আপনাদের সাথে "কচু চিংড়ি ভর্তা" এই রেসিপি শেয়ার করি।

IMG_20210712_095409.jpg
উপকরণ:
১. কচু - ১ টি
২. চিংড়ি মাছ - ১০ টি
৩. সরিষার তেল - ১ কাপ
৪. লবণ - ২ চামচ
৫. হলুদ - এক চামচ এর অর্ধেক।
৬. কাচা মরিচ - ৪ টি
৭. কালো সরিষা - ১ চামচ

IMG_20210706_071017.jpg
কচু

IMG_20210708_205324.jpg
চিংড়ি মাছ

IMG_20210706_102448.jpg
লবণ, কাচা মরিচ ও কালো সরিষা
প্রস্তুত প্রণালী:
১. কচু টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

IMG_20210706_071853.jpg

২. চুলায় কড়াই বসিয়ে জল দিয়ে কচু সেদ্ধ করে নিতে হবে।

IMG_20210711_080507.jpg

৩. এবার চিংড়ি মাছে সামান্য লবণ ও হলুদ মেখে নিতে হবে।

IMG_20210708_205617.jpg

৪. চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে চিংড়ি মাছ দিয়ে ৫ মিনিট ধরে ভেজে নিতে হবে।এবার সেদ্ধ কচু ও ৫ মিনিট ধরে ভেজে নিতে হবে।

IMG_20210706_102104.jpg

৫. ভাজা কচু ও চিংড়ি শীলে বেটে নিতে হবে। কচু চিংড়ি র ভেতর কালো সরিষা, লবণ ও কাচা মরিচ দিয়ে এক সাথে আবার বেটে নিতে হবে।

IMG_20210706_103558.jpg

৬. এবার ওই বাটা কচুতে পরিমান মতো সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে।

IMG_20210712_095409.jpg

তৈরি হয়ে গেল আমাদের কচু ও চিংড়ি ভর্তা।এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

বাঙালি রেসিপি" কচু চিংড়ি ভর্তা"। | Ecency