নাজিরা বাজার সুপ্রেমেসি

Words
446
Reading
2 min
Listen
Play
4y

নাজিরা বাজার, ঢাকা হচ্ছে বাংলাদেশের ভোজন-রসিক দের জন্যে এক বহুল পরিচিত জায়গা। হয়তো ঢাকার অন্যান্য অভিজাত এলাকা গুলোর রেস্টুরেন্ট গুলোর মতো এত জাঁক-জমক আলোকসজ্জা কিংবা ওইরকম সাজ-ধাঁজ এইখানে নেই কিন্তু এখানের যে খাবার সেগুলোর স্বাদ কেবলমাত্র এখানে এসেই পাওয়া যাবে। কিছু জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে হাজী, নান্না, হানিফ বিরিয়ানি সহ বিসমিল্লাহ কাবাব ঘর এবং বিউটি লাচ্চি ও ফালুদ সবচেয়ে জনপ্রিয়। কিন্তু শহড়জুরে এখন আরো অনেক রেস্টুরেন্ট হয়েছে যেগুলো বেশ ভালো করতেছে যেগুলো বর্তমান নাজিরা বাজারের প্রতি আকর্ষণ কমিয়ে দিচ্ছে। প্রথমত শহরজুড়ে বাকিরা ভালো সার্ভিস দিচ্ছে আর অন্যদিকে নাজিরা বাজারের তারা তাদের পুরনো আধিপত্য ধরে রাখার মতো অবস্থানে নেই, আগের চেয়ে এখন অনেকটাই ঢিলে ঢালা। তাও আজকে ওইদিকে যেহেতু যাওয়া হলো তাই ভাবলাম অনেকদিন পর একটু ঢু মেরে দেখি অবস্থা।

হাজী বিরিয়ানি

31012023_205937.Helena Atik true DSLR-01.jpeg

পুরো বাংলাদেশে পরিচিত, হাজার হাজার নকল হাজী বিরিয়ানির ছড়াছড়ি চারদিকে।
মূল্যঃ ২২০ টাকা
স্বাদঃ ৬/১০
পরিবেশ ও তাদের সার্ভিস সবার জানা তাও সবকিছু বিবেচনায় ৭/১০

31012023_205017.Helena Atik true DSLR-01.jpeg

সত্যি বলতে হাজী বিরিয়ানি এখন আর আগের মতো নেই। জাস্ট অনেকগুলো মাংসের টুকরো আর ঘি দিয়ে রাধা, যেটা সব জায়গা তেই ওই একই ইভেন অন্য জায়গাগুলোতে যে একটা সুঘ্রাণ সেটাও এখন আর নেই হাজীতে। আমার সাথে যে ছিল সে বলতেছিলো তাও আমি চাচ্ছি এটলিস্ট খেয়ে মন্দ বলি, হেহেহে। তবে আমার পরামর্শ থাকবে হাজী রেখে হানিফ ট্রাই করুন, শেষ পর্যন্ত তাদের টাই বেশ ভালো লেগেছিল এবং এখনো নাকি বেশ ভালোই আছে এই দিকের অন্য গুলোর তুলনায়।

বিউটি লাচ্চি ও ফালুদা

31012023_210135.Helena Atik true DSLR-01.jpeg

স্পেশ্যাল ফালুদা
মূল্যঃ ১০০ টাকা
স্বাদঃ ৮/১০
পরিবেশ ও সার্ভিসঃ ৭.৫/১০

31012023_210408.Helena Atik true DSLR-01.jpeg

বিউটি এর ৩ টা শাখা আছে বোধহয় পুরান ঢাকায়, মানে আমার নজরে পরেছে হয়তো। লাচ্চি ট্রাই করা হয়েছিল এবং বেশ ভালো ছিল তাই এইবার তাদের স্পেশ্যাল ফালুদা ট্রাই করা হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, আমি ঠান্ডা এভোয়ড করতে চাচ্ছিলাম যতটুকু সম্ভব। সুতরাং ফালুদা ওর্ডার করার পর স্পেশ্যাল বলতে এক্সট্রা আইসস্ক্রিম এড করা হয়েছিল যেটা আমার জন্য নিষেধ ছিল, হাহা। তবে হ্যাঁ, তাদের ফাঁদাল বেশ ভালো, দুজনের কাছেই ভালো লেগেছে।

দিলবারে আজওয়া

31012023_212902.Helena Atik true DSLR-01.jpeg

নরমাল
মূল্যঃ ৬০ টাকা
স্বাদঃ ১০/১০
পরিবেশ ও সার্ভিস ঃ এটা আসলে রেটিং এর বাইরে, কোন রূপ দোকান নয় বরং ভাসমান সুতরাং এডজাস্ট করে নিতেই হবে।

31012023_213110.Helena Atik true DSLR.NIGHT-01.jpeg

এইটা বেস্ট ছিল। আমার সাথের জন আমাকে নিয়ে গিয়েছিল, পাব কিনা তাও অনিশ্চিত কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েছিলাম এবং এটাই ছিল আজকের জন্য বেস্ট। বিভিন্ন ড্রাই ফ্রুটস এর সাথে এক কথায় দারুণ ছিল। মজার বিষয় হলো উনার উপকরণ বোঝা একটু মুশকিল। কিছু আগে থেকে দেওয়া, তারপর বোতলগুলো থেকে ৩/৪ রকমের পানীয়ের মিশ্রণ। যাইহোক প্রথম বার বুঝতে পারি নাই, খেয়ে ফেলছি খুশি মনে।

ছোট্ট একটা খাবারের সমারোহ ছিল সেটা। একটা খুব ভালো, বারবার যাওয়া এবং অন্যদের যাওয়ার সাজেস্ট করার মতো, দ্বিতীয়টি ঠিকঠাক, এর জন্য এর কাছেই ভালো এবং যেতে হবে। অন্যটি জাস্ট চলনসই, তবে হাতে অনেক ভালো ভালো অন্য সুযোগ রেখে এখানে যেতে কাউকে ব্যাক্তিগতভাবে আমি সাজেস্ট করবোনা। এটাই ছিল, ছোটখাটো ফুড ট্যুরের ছোটখাটো অভিজ্ঞতা।

নাজিরা বাজার সুপ্রেমেসি | Ecency