শোক আমাকে যা শিখিয়েছে, সুখ তা কখনো শেখাতে পারেনি

Words
516
Reading
3 min
19m

শোক বেছে নেওয়ার সুযোগ কেউ পায় না। আমাকে যদি বেছে নিতে বলা হতো, আমি এক মুহূর্তও না ভেবে না করে দিতাম। তবু আমার বিশ্বাস, সাধারণ সুখের বছরগুলো আমাকে যা শেখাতে পারেনি, শোক তা শিখিয়েছে। আমি সেই শিক্ষাগুলো লিখে রাখতে চাই। ক্ষতিকে উপহার হিসেবে দেখাতে নয়, বরং শিক্ষাগুলো সত্যি ছিল এবং সেগুলো পেতে আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। তাই আমি এগুলো ভুলতে চাই না।

image.png
source

ভালোবাসা আর হারানো একই জিনিস

জীবনের বেশিরভাগ সময় আমি ভালোবাসাকে উষ্ণ, আর শোককে তার বিপরীত ভাবতাম। কিন্তু শোক আমাকে বুঝিয়েছে, এরা কখনোই বিপরীত ছিল না। শোক হলো সেই ভালোবাসা, যার যাওয়ার আর কোনো জায়গা নেই। সব মনোযোগ, যত্ন নেওয়ার অভ্যাস, ভালো খবর ভাগ করে নেওয়ার কিংবা ফোন ধরার ছোট ছোট তাগিদ—কেউ চলে গেলেও এগুলো হারিয়ে যায় না। এগুলো শুধু এমন একজনের দিকে হাত বাড়ায়, যে আর সেখানে নেই।

সুখ আমাকে এটা শেখাতে পারেনি। কারণ সুখের সময় এসবের গুরুত্ব আমরা বুঝি না এবং আমরা সুখে এতটাই মগ্ন থাকি যে এটা নিয়ে ভাবি না। কিন্তু এই শোক আমাদের দেখিয়ে দেয়, হারিয়ে যাওয়া মানুষটিকে আমরা ঠিক কতটা ভালোবেসেছিলাম।

সময় কষ্টকে মুছে ফেলে না, বরং তার রূপ বদলে দেয়

আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, সময়ের সাথে সাথে সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু আমার মনে হয়, কথাটা পুরোপুরি সঠিক নয়। কষ্ট দূর হয়ে যায় না; বরং আমরা কষ্টকে ঘিরে বড় হয়ে উঠি। হয়তোবা অনেক বছর পরেও কোনো সকালে একটা গান ও মনে পড়া কোন মুহূর্ত সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে পারে ও সেই কষ্ট উপলব্দি করাতে পারে। এর মানে এই নয় যে আমি পিছিয়ে গেছি। এর মানে, আমি একজনকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার কোনদিন মেয়াদ শেষ হবে না।

পাশে থাকাই একমাত্র সান্ত্বনা, যা কাজে আসে

শোকের সময় অনেকেই সান্ত্বনা দেবার জন্য নানান ভাবে আমাকে সাহায্য করেছে। এসবের মধ্যে বেশীরভাগ ছিল আমাকে শোকের কথা ভুলে থেকে সামনে এগিয়ে যাবার প্রায়াশ যেমনঃ “সবকিছুর পেছনে কোনো কারণ রয়েছে” কিংবা “অন্তত তিনি এখন শান্তিতে আছেন”—এমন ভালো উদ্দেশ্যে বলা কথাগুলোও কাজে আসেনি। যাঁরা শুধু পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁরাই সাহায্য করেছেন। যে বন্ধু কিছু না বলে আমার পাশে সোফায় বসে ছিল। যে প্রতিবেশী কোনো প্রশ্ন না করে বারান্দায় খাবার রেখে গিয়েছিল। যে মানুষটি বলেছিল, “কী বলব জানি না, কিন্তু আমি আছি তোমার পাশে।” এমন মানুষগুলোই আমাকে ঐ দুঃসময়য়ে নানানভাবে সহযোগিতা করেছে।

সুখ আমাকে মানুষের সঙ্গে আনন্দ করতে শিখিয়েছে এবং শোক শিখিয়েছে অন্ধকারে তাদের পাশে বসে থাকতে। আর সেটাই একটি মূল্যবান শিক্ষা আমি পেয়েছি শোক থেকে।

গুরুত্বপূর্ণ বিষয় গুলোকে প্রধান্য দেওয়া

আগে আমি ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় নষ্ট করতাম, এমন সব বিষয়ে, যেগুলো জরুরি মনে হতো: আমার সুনাম, ছোটখাটো বিরক্তি ও ভবিষ্যতের পরিকল্পনা। শোক এক রাতেই এসব সরিয়ে দিয়েছে। হঠাৎ প্রশ্নগুলো সহজ হয়ে গেল আমার কাছে। কাকে ফোন করতে হবে? দেরি হয়ে যাওয়ার আগে কী বলতে হবে? আজকের দিনটা আমি কিভাবে পার করছি?

এগুলো আগে অনেক তুচ্ছ বিষয় ভাবলেও এখন এর গুরুত্ব বুঝতে পারছি। এটা আমার দিনটা আরো গোছাল ও অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে আমাকে দূরে রাখছে। এগুলো আমাকের সময়ের মুল্যায়ন করতে শিখিয়েছে ও এটার সঠিক ব্যবহার করা গুরুত্ব বুঝিয়েছে।

আমি যাকে হারিয়েছে তার বিনময়ে এসব কিছুই না, তার এই অপূর্ণতা কোন কিছু দিয়েই মেটানো যাবে না। কিন্তু আমি এখন বেচে আছি, আমি বরং এই শোক থেকে যেই শিক্ষা গুলো পেয়েছি সেগুলো নষ্ট না করে জীবনে এগিয়ে যাবার জন্য ব্যবহার করবো।

শোক আমাকে যা শিখিয়েছে, সুখ তা কখনো শেখাতে পারেনি | Ecency