যেসব অনুভুতি আমি লুকিয়ে রাখতাম এবং সেগুলা আমাকে কি বোঝাতে চেয়েছিল

Words
515
Reading
3 min
22m

অনেকদিন ধরে কিছু অনুভুতি রয়েছে যেগুলো আমি লুকিয়ে রাখতাম, হাসিমুখে মেনে নিতাম অথবা ব্যস্ততার অজুহাত দিয়ে এড়িয়ে যেতাম। আমি ভাবতাম এসব অনুভুতি বা আবেগ নিয়ন্ত্রন করাই একধরনের শক্তি। আরও ভাবতাম প্রাপ্তবয়স্ক হওয়া মানেই যেন সেই অগোছালো অনুভূতিগুলোকে লুকিয়ে রাখা। তখন বুঝতে পারিনি এই আবেগগুলো আমাকে নষ্ট নয়, বরং রক্ষা করতে চেয়েছিল, পতভ্রস্ট থেকে বাচাতে চেয়েছিল এবং সেই সত্যটা বলতে চাইছিল যেটা আমি শুনতে রাজি ছিলাম না।

image.png
image

রাগ যার সীমারেখা আমি বারবার উপেক্ষা করতামঃ যখন থেকে আমি প্রাপ্তবয়স্ক হতে শুরু করলাম তখন থেকে আমি রাগকে দমিয়ে রাখার চেষ্টা করতাম। কেউ আমার সাথে বাজে ব্যবহার করলে, আমার কোন বিষয়ে অগ্রাহ্য দেখালে বা কোন সীমা লঙ্ঘন করলে আমি নিজেকে বুঝাতাম যে এসব কোন ব্যাপার নয়, এই বলে এড়িয়ে যেতাম। তখন মনে করতাম নিজের চরিত্রকে কঠিনতর না করে সহজ-সরল থাকাটাই শ্রেয়।

তবে এটা কখোন ভাবিনি যে এই চাপা রাগ আমাকে সতর্ক করছিল যে, তুমি এমন কিছু ঘটতে দিচ্ছ যা তোমার ক্ষতি করছে। কারন আমার এই সহজ-সরল আচারনকে অনেকেই আমার দুর্বলতা ভাবতে শুরু করলো এবং এর সুযোগ নিয়ে আমাকে নানা ভাবে ঠকাতে থাকলো। এই বিষয়টা বুঝতে আমার দেরি হলেও যখন থেকে আমি প্রতীবাদ করা শুরু করলাম তখন থেকে আমি বুঝতে পারলাম কখনো কখনো রাগ আমাদেরকে মজবুত ও অন্যায় প্রতিরোধে অনেক সাহায্য করে।

যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকে যেকোন ধরনের দুঃখ-বেদনা আমি কাজের মধ্য দিয়ে লুকিয়ে রাখতে চাইতাম। সেটা কোন আপনজোনকে হারানো হোক বা কোন স্বপ্নের অবসান এ বা হোক আমি আমাকে ব্যস্ততার মধ্যে রেখে সেই দুঃখ কষ্ট ভুলে থাকার চেষ্টা করতাম। আমি চাইতাম না কেউ আমাকে দুর্বল বা ভীত ভাবুক। কিন্তু নিজেকে অন্যদের সামনে কঠোর ও মজবুত প্রমান করতে গিয়ে আমি কখনো বুজতেই পারিনি আসলে এই দুঃখ কষ্ট গুলো আমাকে এটাকে ভুলে বা এড়িয়ে না গিয়ে এটার সম্মুখীন হতে বলছিল। এটাকে মেনে নিয়ে আরো শক্ত ও মজবুত হতে বলছিল।

ভয় এমন একটি বিষয় যা থেকে আমি মরিয়া হয়ে পালাতে চেয়েছি। নতুন সুযোগ কিংবা অন্য কাউকে হতাশ করার মতো পরিস্থিতির মুখোমুখি হলে, আমি সব উপেক্ষা করে এগিয়ে যেতাম—এমন ভান করতাম যেন আমার এসবে কিছু যায় আসে না। তবে এই ভয় আমাকে জানাতে চেয়েছিল যে একে উপেক্ষা না করে এর গুরুত্ব ও ঝুঁকি অনুভব করা। আমরা অনেকেই ভয়ে যেকোন কাজ থেকে দূরে সড়ে যাই কিন্তু ভয় আমাদেরকে থামতে বলে না, এটি আমাদেরকে ধীরে এগিয়ে যেতে বলে, পরবর্তী বাধার জন্য প্রস্তুত হতে বলে এবং চোখ খোলা রেখে যেকোনো কাজে এগোতে বলে। আমরা যদি এগুলো করতে পারি তাহলে আমরা সচেতন আর না করলে আমরা বেপরোয়া।

লজ্জা ছিল আরো একটি বড় দুর্বলতা, লাজ লজ্জার ভয়ে অনেক সময়েই অনেক অপরাধের সম্মুখীন হয়েও তা প্রকাশ করি নাই। আর এই দুর্বলতার সুযোগে অনেকেই নানা ভাবে আমার ক্ষতি করেছে। তারা এটাকে হাতিয়ারের মতো ব্যবহার করেছে আমাকে কাবু করতে। কিন্তু যখন আমি এই লজ্জা ভেঙ্গে এর মুখোমুখি হতে শুরু করলাম তখন থেকে আমি বুঝতে পারলাম আমি আমাকে এতদিন যেই মাপদন্ডে মাপছিলাম এটা কোন সঠিক মাপদন্ড নয়।

অনুভুতি লুকিয়ে রাখলে এটা দমে যায় না, এটা নানাভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। সবসময় খিটখিটে মেজাজ, অতিরিক্ত ক্লান্তি, ছোটখাটো বিষয়ে হঠাৎ অতিরিক্ত প্রতিক্রিয়া এমন নানান ভাবে ঐ দমিয়ে রাখা অনুভুতি গুলো প্রকাশ পেত। তাই আমাদের উচিত এইসব অনুভুতি না লুকিয়ে এটাকে সম্মুখীন করা এবং জীবনে এগিয়ে চলা।

আপানাদের অশেষ ধন্যবাদ সময় দিয়ে আমার এই অনুভূতির কথাগুলো পড়ার জন্য, আজ এতটুকুই।

যেসব অনুভুতি আমি লুকিয়ে রাখতাম এবং সেগুলা আমাকে কি বোঝাতে চেয়েছিল | Ecency