আমরা সকলে প্রাই ভাবি আমাদের জীবনের দিক পরিবর্তনের পিছনে বড় বড় কারন লুকিয়ে থাকে, যেমনঃ প্রেমের ব্যর্থতা, আর্থিক সমস্যা বা জীবন বদলে দেবার কোন সিদ্ধান্ত। তবে ভেবে দেখলাম এই সমস্যা গুলো যেমন গুরতর ঠিক তেমনি অনেক ছোট ছোট কারন রয়েছে যা আমাদের কাছে অস্বস্তিকর মনে হলেও এগুলোই আমাকে নানাভাবে মজবুত হতে শিখিয়েছে।
আমাদের অনেকেরই একটা প্রধান অভ্যাস রয়েছে আমরা কক্ষনই চুপচাপ বসে থকাতে চাই না, যখনই একটু ফাকা সময় পাই তখনই ফোন স্ক্রল করতে ব্যাস্ত হয়ে পরি, সেটা ব্যাংকের লাইনে দাড়িয়ে হোক, রিকশায় বসে অথবা রাস্তায় হাটার সময়। যখনই ফোন পাশে রেখে একটু চুপচাপ থাকার চেষ্টা করতাম তখনই খুব অস্বস্তিকর লাগতো ও মন খুব ছটফট করতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন নিজেকে মানিয়ে নিয়েছি, এখন মন শান্ত থাকে ও নিজের চিন্তাগুলোকে বারবার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
আমরা সকলেই আমাদের আত্মসম্মানবোধ টিকিয়ে রাখার জন্য হরহামেশাই মরিয়া হয়ে থাকি, তাই কখনো কিছু ফিরিয়ে দিতে গেলে আমরা প্রায়শই অনেক লম্বা লম্বা কারন/অজুহাত দেখাই। আমরা সহসায় " পারব না বা পারছি না " এটা বলতে চাই না। যেই কারনে আমাদের অযথাই অনেক সময় নষ্ট হয় এবং নানা ধরনের সমস্যায় ফেঁসে যাই। কিন্ত আমরা যদি প্রথমেই বলে দিতে পারি যে "এটা আমার পক্ষে সম্ভব নয়" তাহলে যেমনি আমাদের সময় বাঁচবে তেমনি অন্যদের সাথে আরও সৎ থাকা হবে।
যেকোন কাজ শুরু করার পূর্বে অবশ্যই আমাদের পরিপাটি ও আত্মবিশ্বাসের সাথে শুরু করা উচিত। তবে এসবের কারনে আমরা পিছিয়ে পরছি না তো? সম্পূর্ণ তৈরি না হয়ে কোন কাজ করা আসলেই অনেক রিস্কি, তবে সন্দেহ করতে করতে আমরা যেন সুযোগ হাতছাড়া না করে ফেলি সে দিকেও খেয়াল রাখতে হবে। অস্বস্তিকর হলেও কখনো কখনো সন্দেহ এড়িয়ে কাজ শুরু করতে হয়।
আমরা প্রায়শই অন্যদের অনুভূতির কথা বিবেচনা করে তাদের ভুলটাকে এড়িয়ে চলতাম, কিন্ত যখন থেকে তাদের এই ভুলটা ধরিয়ে দিতে শুরু করলাম তখন তারা অনেকেই আমাকে খারাপ চোখে দেখলেও এখন অনেকেই সেটার কারনে সাধুবাদ জানায়, কারন তখন ভুল না ধরিয়ে দিলে তারা সেটাকে সঠিক ভেবে সব সময় সেই ভুলের পুনরাবৃত্তি করত। তাই অন্যের অনুভূতির কথা চিন্তা না করে, ভুলকে ভুল বলতে শিখতে হবে।
এই ছোট ছোট শিক্ষা গুলো অনেক বড় মনে না হলেও, এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন এনে দেয়। এগুলো যেমন আমাদের সময় অপচয় রোধ করে ঠিক তেমনি আমাদেরকে সততার সাথে জীবনে এগিয়ে চলতে সাহায্য করে।