সেকাল ও একাল

Words
183
Reading
1 min
Listen
Play
6y

বাংলাদেশ টেলিভিশন সংক্ষেপে যাকে বিটিভি বলা হয়। এটি বাংলাদেশের সরকারি একটি টেলিভিশন সংস্থা।১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্থান টেলিভিশন নামে যাএা শুরু করলেও যুদ্ধের পর নাম পরির্বতন ও ১৯৮০ সালে রঙিন সম্প্রচার শুরু করে।

একটা সময় ছিল যখন আমাদের টেলিভিশন গুলায় শুধু এই চ্যানেলটাই আসতো।আমার এখনো মনে আছে আমাদের রঙিন টিভি আনা হয় যেদিন সেদিন আমি কার্টুন দেখেছিলাম সর্বপ্রথম।দুপুরের খাবারের সময় বাবা টিভি টা নিয়ে এসেছিল আর তখন কার্টুন দেখে যে আমার ঈদ এর চেয়ে কম আনন্দ হয়েছিল কিনা তা বলা মুশকিল।প্রতি শুক্রবার অধির আগ্রহের সাথে সবাই ছায়াছবির জন্যে বসে থাকতাম।

সেই দিনগুলি এখন হারিয়ে গিয়েছে।টেলিভিশন জগতে এসেছে আধুনিকতার ছোয়া।বর্তমান শত শত টিভি চ্যানেলের ভিরে এই চ্যানেলটি এখন অবহেলিত,নেই আগের মতো কারো উন্মাদনা,নেই আগের মতো কারো এর প্রতি ভালোবাসা।সেগুলোর স্থান করে নিয়েছে বিদেশি চ্যানেলগুলো,সোশ্যাল মিডিয়া,কিংবা ইউটিউব এর মতো প্লাটফর্ম গুলো।কিন্তু একসময় এটিই ছিল আমাদের বিনোদনের একমাএ খোরাক।

IMG_20200621_185333-01.jpeg

উপরের ছবিটি হচ্ছে আমাদের এলাকায় বাংলাদেশ টেলিভিশন এর অফিসে অবস্থিত টাওয়ার এর।সেই ছোট থেকে একে দেখে দেখে বড় হয়েছি।এখনের টেলিভিশন চ্যানেল গুলো স্যাটেলাইট নির্ভর তাই তাদের এত বড় বড় টাওয়ারের দরকার পরে নাহ। কিন্তু এটি দাড়িয়ে আছে সেই আগের মতোই, নিজের অস্তিত্ব জানান দিচ্ছে আমাদের সবাইকে।

সেকাল ও একাল | Ecency