আসালামুআলাইকুম,
সবাই কেমন আছেন. আশা করছি সবাই ভালো আছেন.
বন্ধুরা.ব্রয়লার মুরগি দিয়ে লাল আলু তরকারি স্বাদ যেনো আলাদা.আলু এমন একটা সবজি যে কোনো তরকারিতে দিয়ে রান্না করে খাওয়া যাই.আর যেই আলু হোকনা খেতে অনেক ভালো লাগে.
বন্ধুরা সচারাচর এই লাল আলু বাজারে কম পাওয়া যাই. স্বাদ এটা সাদা আলু খেতেও সুস্বাদু.আমার বাচ্চারা লাল আলুটা খুব পছন্দ করে খেতে.আমিও লাল আলু খেতে পছন্দ করি বিশেষ করে মুরগি মাংস.গরুর মাংসের সাথে খেতে.আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের তরকারি রান্না করিছি এবং আপনাদের সাথে শেয়ার করবো মুরগির মাংস লাল আলু তরকারি কিভাবে রান্না করেছি.
... উপকরণ...
1/ব্রয়লার মুরগির হাড় যুক্ত মাংস 500 গ্রাম.
2/ লাল আলু 4-টি.
3/ পেয়াজ 1-টি.
4/ আদা.রসুন বাটা 1-চামচ.
5/ লাল মরিচ গুড়া 1/চামচ.
6/ হলুদ গুড়া 1/2 চামচ.
7/ জিরা.ধনে গুড়া 1/3 চামচ.
8/ এলাচি.দারুচিনি.লং.1/3 চামচ.
9/ সয়াবিন তেল 4-চামচ.
10/ তেজপাতা 2-টি.
11/ লবণ স্বাদ মত
তারপর আমি আদার.রসুন ছিলে ছোট টুকরো করে ধুয়ে বেটে নিবো.
আদা.রসুন বাটা ভাজা হলে আমি একে একে সব মসলা লাল মরিচ গুড়া.হলুদ গুড়া.জিরা.ধনে গুড়া.এলাচ.দারুচিনি.লং গুড়া.লবণ পাতিলে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে দিবো.
তারপর আমি ব্রয়লার মুরগির হাড় যুক্ত মাংস এবং লাল আলু দিয়ে দিবো.
ব্রয়লার মুরগির মাংস এবং লাল আলু মসলার সাথে পাঁচ মিনিট কষাবো চলার অলপ আচে.
বন্ধুরা.খেয়াল রাখতে হবে মসলা যেনো পাতি লেগে নাই যাই.মসলা পুড়ে পাতিলে লেগে গেলে তরকারির স্বাদ কমে যাই,তাই কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে.
মুরগির মাংস এবং লাল আলু কষানো হলে.দুই কাপ পরিমন পানি দিয়ে দিবো.মুরগির মাংস এবং আলু সিদ্ধ হওয়ার জন্য.
তারপর চুলার আচ বারিয়ে একটা ঢাকনা দিয়ে তরকারি ঢেকে দিয়ে রান্না করবো ছয় সাত মিনিট.লাল আলু এবং ব্রয়লার মুরগি সিদ্ধ হতে সময় লাগে না.
ছয় সাত মিনিট পর দেখবো তরকারি আলু এবং মাংসের গায়ে গায়ে ঝোল হলে আমি চুলা বন্ধ করে দিবো.
বন্ধুরা. আমি মুরগির মাংস লাল আলু তরকারি গরম ভাতের সাথে পরিবেশন করবো.
এছাড়া পোলাও.রুটি দিয়ে খাওয়া যাই.তবে আমার পছন্দ সাদা ভাত.আপনাদের যদি আমার মুরগির মাংস এবং লাল আলুর তরকারি রান্না ভালো লাগে. তাহলে অবশ্যই ঘরে রান্না করে খাবেন. লাল আলু স্বাদটা অন্য আলু থেকে আলাদা.
Thank you all for visiting my page and giving your nice support