Eating time with my friend

bsramboo(39)
Published in
#food
Words
186
Reading
1 min
9y

FB_IMG_1520401258789.jpg

Avanti Aroma ll Mutton Biriyani

দুপুরে বাসায় যাচ্ছিলাম, বন্ধু কল দিয়ে বলল চল বিরিয়ানি খাই। অন্য কিছু হলে হয়ত পকেটের এই খারাপ দিনে হাবিজাবি একটা কিছু বলে ফেলতাম।তবে বিরিয়ানির কথা আসলে ফেলা যায়না।নতুন বাজার গিয়ে Avanti Aromaতে ঢুকতে নিয়েছি মাত্র, বন্ধু বলল, দোস্ত, গত সপ্তাহে এইখানে খাইতে আসার সময় আমি এই শার্ট টাই পড়া ছিলাম,চল অন্য কোথাও যাই। আমি বুঝালাম, ''আরে বোকা যারা বিরিয়ানি খাইতে ভালবাসে তাদের শার্ট কম থাকতে পারে, কিন্তু মন তো অনেক বড়। এইসব ব্যপারই না''।
যাইহোক, এসে বসলাম। আপনারা তো জানেনই, এখানকার পরিবেশ খারাপ না,ক্যাশ এ বসা ভদ্রলোক দেখেই বললেন, ''ভাইয়া ভাল আছেন?'' । গতদিন হায়েদ্রাবাদি বিরিয়ানি ট্রাই করেছিলাম, তাই আজ মাটন বিরিয়ানি অর্ডার করি। খাবার সার্ভ করতে খানিকটা সময় নিল,প্রায় ২০মিনিট। পরিমান ভালই, হয়ে যায় একজনের এবং টাকা ২২০ এর তুলনাতে ঠিকই আছে। টেস্টও মোটামুটি, গোসত ভালভাবে রান্না করা,মাঝারি সাইজের ৩টা। সাথে পিচ্চি বাটিতে কি জিনিস দিল বুঝলাম না, টেস্ট বোরহানির মত,দেখতে কোলেস্লো এর মত। যা আমার কাছে সুবিধার লাগেনি,এর চেয়ে দু টুকরো সালাদ আর লেবু দিলেই বেশি ভাল লাগত।
সব মিলিয়ে খারাপ না, ভালই।

আইটেম: মাটন বিরিয়ানি
মূল্য: ৮/১০ (২২০)
সার্ভিসঃ ৭/১০
খাবারের রেটিংঃ ৭/১০
স্থান: Avanti Aroma, নতুন বাজার

Eating time with my friend | Ecency