recipe:
১. বেগুন- ১টা ২. আতপ চাল - অল্প ৩. জিরা ৪. ঘি ৫. তেজপাতা ৬. দারুচিনি - ১টা ৭. এলাচ-১টা ৮. লবন ৯. কাচামরিচ ১০. পানি।
প্রনালী: বেগুন চাক চাক করে কেটে লবন হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে তুলে নিতে হবে। এবার কড়াই এ একে একে জিরা, ঘি, তেজপাতা দিয়ে নাড়তে হবে। এরপর কড়াই এ আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল দিয়ে এতে হলুদ, লবন, পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে। চাল সিদ্ধ হয়ে এলে এতে ভেজে রাখা বেগুন দিয়ে জিরা, দারুচিনি, এলাচ বাটা দিয়ে দিতে হবে। মাখামাখা হলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।