Beans With Fish Head.

ananya(43)
Published in
#food
Words
90
Reading
1 min
Listen
Play
9y

Recipe:
শরপুটি মাছের মাথার সাথে মটরশুটি রান্নার জন্য প্রথমে মাছের মাথাগুলো হলুদ লবন দিয়ে মাখিয়ে ভাজতে হবে। ভাজার পর এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে পেয়াজ দিয়ে হালকা ভাজতে হবে। এবার একটি পাত্রে একে একে জিরা বাটা,পেয়াজ বাটা,হলুদ গুড়া,মরিচের গুড়া,লবন দিয়ে পানি দিয়ে পেস্ট বানিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে। পেস্ট ঘন হয়ে এলে এতে মটরশুঁটি দিয়ে দিতে হবে। এবার পানি দিয়ে ঢেকে দিতে হবে। মটরশুঁটি সিদ্ধ হয়ে এলে এতে ভাজা মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে কিছুক্ষন রাখতে হবে। ঝোল কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।