প্রন মাসালা ফ্রাই

Words
114
Reading
1 min
9y

উপকরণ:
৫৫০ গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা,
৫০ মিলি তেল,
১৫০ গ্রাম পেঁয়াজকুচি,
৪ থেকে ৬ কোয়া রসুন বাটা,
আধ চাচামচ হলুদ গুঁড়ো,
১ চাচমচ জিরেগুঁড়ো,
নারকেল কোড়া হাফ কাপ, (না দিলেও হবে)
২ টেবিল চামচ তেঁতুলের রস,
২ টেবিলচামচ ধনেপাতাকুচি,
লবণ ও মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী
কারি পাতা- ৫/৬ টি (না দিলেও হবে)

প্রণালী:

-রসুনবাটা, লবণ ও হলুদগুঁড়ো দিয়ে চিংড়িমাছ গুলি ম্যারিনেট করে রাখুন।
-এবার করাইতে তেল দিয়ে কারিপাতা দিন। পেঁয়াজ ভেজে নিন।
-পেঁয়াজ হালকা বাদামী হলে তাকে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে সোনালী করে ভেজে নিন।
-এবার এতে জিরোগুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, নারকেল কোড়া, তেঁতুলের রস দিয়ে কষাতে থাকুন।
-চিংড়ি শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।

প্রন মাসালা ফ্রাই | Ecency