উপকরনঃ
আলু ১/২ কেজি
মটরশুঁটি খোসা ছাড়ানো ১ কাপ
ডিম সিদ্ধ ১ টি
আদা বাটা ১/৪ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি ১ টি
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
লবণ ১ চা চামচ
তেল ১ কাপ
ডিম ১ টি
টোস্টের গুঁড়া
প্রনালিঃ
১। আলু সিদ্ধ করে কিছু লবণ ও গোলমরিচ দিয়ে চটকে নিন।
২। মটরশুঁটি সিদ্ধ করে ছুরি দিয়ে কিমা করবেন।
৩। কড়াইয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ, মটরশুঁটি ভেজে গোলমরিচ, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নামান। ডিম কুচি করে মিশান। লবণ দিয়ে মিশান। আরেকটি ডিম সামান্য লবণ দিয়ে ফেটে রাখেন।
৪। আলুর ভিতর মটরশুঁটির পুর দিয়ে গোলাকার চ্যাপ্টা (নিজের ইচ্ছা মতো) কাবাব তৈরি করে ফেটানো ডিমে ডুবিয়ে টোস্টের গুরায় গড়িয়ে নিন। ডুবো তেলে ভাজুন।