ইলেকট্রিক চুলায় কেক তৈরি (A to Z)রেসিপি//Easy Cake Recipe By Induction.

Words
293
Reading
2 min
Listen
Play
2y


আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন।
আজকে আমি ইলেকট্রিক চুলায় কেক তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো কেক তৈরিতে আমাদের যেসব উপকরণ লাগছে।

১. ময়দা
২. চিনি
৩. বেকিং পাউডার
৪. ভ্যানিলা পাউডার
৫. গুড়া দুধ
৬. লিকুইড দুধ
৭. সামান্য লবন
৮. বাদাম কিসমিস

প্রস্তুত প্রণালী

প্রথমে ইলেকট্রিক চুলার উপরে একটা সিলভারের হাড়ি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি হাঁড়ির ভিতর মোটা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে একটা মোল্ডে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি তারপরে একটা বোলের ভিতর একটা চালনি দিয়ে তার উপর দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার সামান্য লবণ এক টেবিল চামচ গুড়া দুধ দিয়ে সম্পূর্ণ উপকরণ চেলে নিয়েছি তারপর অন্য একটা বোলের ভিতর একটা ডিম ভেঙে নিয়ে তার ভিতরে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি ফোমি করে বিট করা হয়ে গেলে তারপরে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আবার সামান্য একটু বিট করেছি তারপরে শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে মিশিয়ে দিয়েছি দুই ধাপে তারপরে তিন টেবিল চামচ লিকুইড দুধ তিনভাবে দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আগে থেকে রেডি করা মোল্ড ভিতর সম্পূর্ণ বেটার টুকু ঢেলে দিয়েছি
তারপর ট্যাপ করে সাসলিকের কাটিতে দিয়ে নেড়েচেড়ে কিসমিস বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে আগে থেকে গরম করা পাতিল এর ভিতর বসিয়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকার উপর শক্ত কিছু দিয়েছি তারপরে চুলার আঁচ মিডিয়াম থেকে কম রেখে ৩৫ মিনিট বেক করে নিয়েছি ৩৫ মিনিট পর কেক বেক হয়ে গিয়েছে পরে পিস করে কেটে নিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি ভালো লেগেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App


▶️ 3Speak

ইলেকট্রিক চুলায় কেক তৈরি (A to Z)রেসিপি//Easy Cake Recipe By Induc... | Ecency