মজাদার চিংড়ি ভুনা

Words
221
Reading
1 min
Listen
Play
5y

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ অনেক মজাদার চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ কার না ভাল লাগে। ছোট থেকে বড় যার কোন মাছই পছন্দ না সেও চিংড়ি মাছ খেতে পছন্দ করেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার চিংড়ি ভুনা করতে কি কি লাগবে এবং পুরো প্রক্রিয়া।

img_0.9345876672437221.jpg

প্রয়োজনীয় উপকরন:

img_0.4736365349442215.jpg

১. চিংড়ি(মাঝারির একটু ছোট সাইজ) মাছ আট পিস
২. আদা ও রসুন বাটা ১/২ চা চামচ
৩. হলুদ ১/২ চা চামচ
৪. মরিচের গুড়া ১/২ চা চামচ
৫. জিরার গুরা ১/৩ চা চামচ
৬. পেয়াঁজ কুচি ১/২ কাপ
৭. তেল এক টেবিল চামচ
৮. লবন দেড় চা চামচ
৯. পানি দুই কাপ
১০. ধনে পাতা ১/২ কাপ
১১. আলু কুচি একটি
১২. কাচাঁ মরিচ চারটি

প্রস্তুতপ্রনালী:

প্রথমেই চিংড়িগুলোকে সামান‍্য হলুদ ও লবন দিয়ে মেখে নিয়েছি।

img_0.374435330593358.jpg

একটি কড়াইতে তেল দিয়ে পেয়াঁজ কুচি, কাঁচা মরিচ, চিংড়ি মাছ ও আলু একসাথে ছেড়ে দিয়ে কিছুক্ষন নেড়ে নিতে হবে।

img_0.5253355823695487.jpg

ভাজা হয়ে গেলে এতে একে একে সব মসলাগুলো দিয়ে অল্প কিছুক্ষন কষিয়ে নিতে হবে।

img_0.10733794453021377.jpg

এবার পানি দিয়ে দিতে হবে এবং মিডিয়াম হাই হিটে রান্না হবে প্রায় ১০ মিনিট পর্যন্ত।

img_0.6228769219274092.jpg

পানি যখন একদম কমে যাবে তখন ধনে পাতা দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে।

img_0.785358267461695.jpg

মসলা মাখা মাখা হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে। এবং তৈরি মজাদার স্বাদের চিংড়ি ভুনা।

img_0.9694232800825341.jpg

img_0.9345876672437221.jpg

আশা করি সবার রেসিপিটি ভাল লেগেছে।

ধন‍্যবাদ সবাইকে আমার লিখাটি পড়ার জন‍্য।🙂
সবাই ভাল থাকবেন ও সুস্হ থাকবেন।

মজাদার চিংড়ি ভুনা | Ecency