Potato Fry Recipe

meherin(67)
Published in
#food
Words
166
Reading
1 min
Listen
Play
9y

ক্রিস্পি সুইট পটেটো ফ্রাই

12308529_1021148094594650_6136432099900240806_n (1).jpg

শীতকালে মিষ্টি আলু খেতে কার না ভাল লাগে । একটু ভিন্ন স্বাদে মিষ্টি আলু হলে মন্দ হয় না । আসুন জাপানিজ এই রেসিপিটি শিখে নেই ।

পটেটো ফ্রেন্চ ফ্রাই থেকেও এটা বেশি ক্রিস্পি হয় ।

উপকরণ
মিষ্টি আলু ২ টা
হলুদ গুড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
রাইছ পাওডার / টেম্পুরা পাওডার ২-৩ টেবিল চামচ
লবন পরিমাণমত
তেল ভাজার জন্য

পদ্ধতি
-মিষ্টি আলু খুব ভাল করে ধুয়ে নিন ।

  • লম্বা করে আলু গুলো কেটে নিন ।
  • আবার ভাল করে ধুয়ে কিচেন পেপার দিয়ে ভাল করে মুছে নিন ।
  • হলুদ , মরিচ আর লবন দিয়ে ভাল করে মাখিয়ে ৫ মিনিট রেখে দিন ।
  • তারপর রাইছ পাওডার দিয়ে মাখিয়ে নিন ।
  • চুলায় প্যানে ডুবো তেল দিয়ে ভাল করে গরম হতে দিন ।
  • গরম তেলে আচ কমিয়ে দিয়ে মিষ্টি আলু গুলো ভাল করে মুচমুচে করে ফ্রাই করে নিন ।

গরম গরম টমাটো সস অথবা মাওনেজ এর সাথে পরিবেশন করুন । খেতে কিন্তু দারুন ।

লাইক ও শেয়ার করে একটিভ থাকুন ।

Potato Fry Recipe | Ecency