আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা মোটামুটি সবাই চিংড়ি মাছ খায় এবং চিংড়িমাছ পছন্দ করি। আমাদের দক্ষিণবঙ্গের এটি খুব জনপ্রিয় একটি খাবার। তরকারি রান্না হিসেবে কিংবা ভুনা হিসেবে এটির স্বাদ অতুলনীয়। আজকে আমি দেখাবো আমার পছন্দের খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে কিভাবে চিংড়ি মাছের ভুনা করবেন.....
চুলে কড়াই দিয়ে, এতে পরিমাণমতো তেল দেই।
তেল গরম হয়ে আসলে, এতে মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে দিবো।
মাছগুলি ভালো করে ভেজে নিয়ে বাটিতে তুলে রাখবো।
এখন একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেয়াজ, রসুন আর কাচা মরিচ কুচি দিবো। এগুলি ভালো করে ভেজে নেবো কিন্তু খেয়াল রাখবো পুড়ে না যায় যেন।
এরপর এতে হলুদ ও মরিচ গুড়া দিবো।
নেড়ে মিশিয়ে নিবো
এরপর এতে পরিমাণমতো অল্প কিছু পানি দিবো। পানি ফুটে আসলে এতে ভাজা মাছগুলি দিয়ে দিবো।
পানি শুকিয়ে আসলে নামিয়ে নিবো,, খেয়াল রাখব যেন পানি একবারে শুকিয়ে না যায়, মাখা মাখা রাখবো, খেতে টেস্টি লাগবে।
সবাই অবশ্যই ট্রাই করে দেখেবেন। মনে রেখবেন এই রান্নাটায় যতো বেশি পেয়াজ দিবেন ততো বেশি মজা লাগবে।।
ধন্যবাদ....