আমার পছন্দের ডিম আলুর চপ

Words
168
Reading
1 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?? আসা করি ভাল আছেন। বাঙালিদের প্রতিদিন ভাজিপুরি কিছু না হলে দিনটাই অভুক্ত গেছে এমন মনে হয়। আজকে এসেছি আমার পছন্দের ডিম আলুর চপ নিয়ে। আপনারা ডিম আলুর চপ বিভিন্ন উপায় তৈরী করতে পারেন তবে এ পদ্ধতিতে অবশ্যই আপনাদের ভাললাগবে।
IMG_20210522_235503.jpg

উপকরণ

  • ডিম
  • আলু
  • পেয়াজ
  • ধনেপাতা
  • শুকনা মরিচ
  • মরিচের গুড়া
  • বেসন
  • চালের গুড়ি
  • লবন
  • তেল

IMG_20210513_174659.jpg

প্রস্তুত প্রণালী


প্রথমে আলু এবং ডিম সেদ্ধ করে নেবো। এরপর পেয়াজ কুচি গুলি তেলে হালকা ভেজে নেবো এটা আপনার আলুর চপটাকে অন্যরকম স্বাদ দিবে। এরপর আলু, শুকনা মরিচ, ধনেপাতা এবং লবন মিশিয়ে আলুভর্তা বানাবো।
IMG_20210513_175650.jpg

ডিম পিচ,পিচ করে কেটে নেবো
IMG_20210513_175108.jpg

এরপর আলুভর্তার মধ্যে ডিম দিয়ে আলুভর্তা ভরাট করে দিবো।

IMG_20210513_180016.jpg

IMG_20210513_180202.jpg

IMG_20210513_180915.jpg

এখন বেসন নিয়ে তাতে গুড়া মরিচ,লবন,চালের গুড়া এবং পানি মিশিয়ে গোলাটা তৈরী করে নেবো। চালের গুড়ি নিলে চপটি মচমচে হবে।
IMG_20210513_181122.jpg

এখন ভাজার পালা। একটা কড়াইয়ে তেল দিবো এবং তেলটা গরম হতে দিবো। এরপর গোলায় মিশিয়ে চপ তেলে ছেড়ে দেবো। ভেজে হালকা খয়রী হয়ে এলে তুলে ফেলবো, খেয়াল রাখবো যাতে পুড়ে না যায়।
IMG_20210513_181129.jpg

আলুুর-চপ-alur-chop-recipe-in-bengali-রেসিপির-প্রধান-ছবি.jpg

আমার পছন্দের ডিম আলুর চপ | Ecency