Recipe:
লাউঘন্ট বানানোর জন্য প্রথমে মাছের মাথা,কাটাগুলো হলুদ লবন মাখিয়ে ভাজতে হবে। ভাজার সময় মাছগুলো ভেঙ্গে দিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোঁড়ন,তেজপাতা, কাঁচামরিচ দিয়ে ভালভাবে নাড়তে হবে। এরপর লাউ আর ভাজা মাছের কাটাগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। সিদ্ধ হয়ে এলে এতে আদা বাটা,জিরা বাটা দিয়ে দিতে হবে। এরপর ভালভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।