যুদ্ধ চাই না
যুদ্ধ চাই না বোদ্ধা কহ, বিশ্ব-বিবেক কেন চুপ ?
দেখতে চাই না নির্বিচারে মানুষ হত্যার ভয়াল রূপ।
দূর করো ওই অস্ত্র কামান শান্তিকামী দিচ্ছে ডাক
বারুদ বোমার বিভীষিকা বিশ্ব থেকে নিপাত যাক।
নারকীয় আগ্রাসনে ধ্বংসযজ্ঞ চাই না আর
বাস্তুহারা বুভুক্ষুদের কণ্ঠে করুণ হাহাকার।
শরণার্থী শিবিরে নেই খাদ্য পানি ত্রাণ
যুদ্ধ হঠাও আন্দোলনে কাঁদছে বিবেকবান।
মুহুর্মুহু বুলেট বোমায় মানুষ দিশেহারা
তৃষ্ণা-ক্ষুধায় যুদ্ধাহতের ঝরছে অশ্রুধারা।
নৃশংসতার নগ্ন থাবায় বাড়ছে লাশের সারি
অবুঝ শিশুর আর্তনাদে আকাশ-বাতাস ভারী।
যুদ্ধ থামাও ক্রুদ্ধ বেভুল, এ কোন নৃশংসতা!
দম্ভদাপট বিভেদ ভুলে বাঁচাও মানবতা।
জাগ্রত হও বিশ্ব বিবেক, হঠাও যুদ্ধবাজ
মানুষ হয়ে মানুষ নিধন অতি ঘৃণ্য কাজ।
Translation from Bengali to Englishl:
We Do Not Want War
Tell us, oh wise ones, we do not want war; why is the world's conscience silent?We do not wish to witness the horrific face of indiscriminate mass slaughter.Remove those weapons and cannons; the peace-lovers are calling out,Let the terror of gunpowder and bombs be banished from this world.
We want no more destruction from such hellish aggression,Nor the pitiful cries from the throats of the homeless and the starving.There is no food, water, or relief in the refugee camps,Conscious hearts are weeping in the movement to drive away war.
People are lost and bewildered amidst the continuous bullets and bombs,Tears flow from the war-wounded, suffering from thirst and hunger.The rows of corpses are growing under the naked claws of cruelty,The sky and air grow heavy with the screams of innocent children.
Stop the war, oh angry and misguided souls! What cruelty is this!Forget all arrogance, power, and divisions; save humanity.Awake, oh conscience of the world! Drive away the warmongers,Killing fellow human beings is the most despicable act for humanity.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written poem by [Abbas Ali]. All rights reserved.