I left my beloved motherland and mother and since then I have not seen my mother every day for work.She passed away almost 10 years ago, but the memory of her mother remains.Hence this poem I wrote about my mother.
বাংলা সংস্করণ (Bengali Version):
মা
আমি আমার মতো বহুদিন হলো দেখা নাই মাগো, বহু দূর গেছো চলি অনেক কথা চিত্তব্যথা আজ কাহারে বলি? জীবনপথের লক্ষজনা ভাই-বন্ধু-স্বজন প্রাণের ভাষা কেউ বোঝেনি, মাগো তোমার মতন।
দিবস রজনী মগ্ন ছিলে, ফিরব কবে বাড়ি
যাপিত জীবন কেটেছে দূরে, দাওনি কভু আড়ি।দূরদেশ হতে ক্লান্ত আমি ফিরেছি গৃহে যেদিন আঁধার রাতে প্রদীপ হাতে গুনেছ প্রহর সেদিন।
নামটি ধরে ডেকেছো কত, দাঁড়ায়ে পথের ধার মোর ভাবনায় নেই তো আজি ব্যাকুল কেহ আর। অনেক স্মৃতি অনেক কথা ভাবি অনুক্ষণ কেউ ডাকে না ওরে খোকা, “খেয়ে যাবি শোন।”
চিত্তসুখ আর পাই না খুঁজে যেই না গেলে চলে ভুলে যেতাম দুঃখ-ব্যথা তোমার আঁচল তলে। ক্ষমিও আমার ভুলত্রুটি সব, শত অবাধ্যতা জীবদ্দশায় পারিনি রাখিতে তোমার অনেক কথা।
ক্ষমাশীল হে মহান প্রভু! ক্ষমিও আমার মা’কে কষ্ট গ্লানি দূর করিয়ো, রেখো স্বর্গসুখে। প্রার্থনায় আজ তুলছি দু’হাত, বলছি প্রভু তোমায় জগতের সব মা’কে রেখো কৃপার আঁচল ছায়ায়।
ইংলিশ সংস্করণ (English Version):
Mother
It has been long since I saw you, Mother, you have gone so far away, To whom do I share my countless words and heartaches today? Millions of people on life's path—brothers, friends, and kin,None understood the language of my soul, Mother, like you did within.
Day and night you were absorbed, wondering when I would return home, My life was spent far away, yet you never turned away to roam.The day I returned home, exhausted from a distant land,You counted the hours that dark night, with a lamp in your hand.
How often you called me by my name, standing by the roadside,
Today, there is no one anxious for me, nowhere for my thoughts to hide. Countless memories, countless words, I think of them every second, No one calls out anymore, "Oh Khoka, come eat before you go," as you beckoned.
I find peace of mind no more, ever since you parted and left,I used to forget all grief and pain under your veil, now bereft.Forgive all my mistakes, my hundreds of disobediences, I pray,In your lifetime, I could not keep many of your words along the way.
O Merciful, Almighty Lord! Forgive my mother's soul,Remove all her pain and suffering, make heavenly peace her goal.Today, I raise both hands in prayer, crying out to You, O Lord, Keep all the mothers of this world sheltered under Your grace adored.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.