প্রেমের হাওয়া / The Wind of Love

Words
458
Reading
3 min
Listen
Play
3h
অতীত ও বর্তমান যুগ এক নয়।অতীতে মানুষ চিঠিপত্রের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত, যেখানে একটা গভীর অপেক্ষা এবং নিখাদ আবেগ জড়িয়ে থাকত। কিন্তু বর্তমান আধুনিক যুগে সেই রীতি হারিয়ে গেছে। এখন ভালোবাসা হয়ে গেছে যান্ত্রিক ও তাৎক্ষণিক।এখন ভালোবাসা চলে গেছে এক প্রকার ভন্ডদের দখলে।তাই প্রেমের হাওয়া নামক কবিতাটি আমার লেখা।




The past and the present are not the same.In the past, people expressed their feelings through letters—a process steeped in deep anticipation and genuine emotion.However, that tradition has vanished in today's modern era.Love has now become mechanical and instantaneous; it has fallen into the hands of the insincere.That is why I wrote the poem titled "Premer Hawa" (The Breeze of Love).




চলুন মূল কবিতাটি পড়া যাক / Let us read the original poem.




প্রেমের হাওয়া / The Wind of Love

pasja1000-indian-ocean-3204376_1920.jpg

Image

বদলে গেছে যুগের হাওয়া বদলে গেছে রীতি। চিঠিপত্রে প্রেম বিনিময় এখন শুধুই স্মৃতি।




উল্টে গেছে প্রেমের হাওয়া পাল্টে গেছে মানুষ। প্রেম-বাগানে ফুলের মালী ওড়ায় রঙের ফানুস।




প্রেমের বাঁশি বাজে না আর উদাসী দুপুর কালে। নদীর ঘাটে যায় না সখী জল আনিবার ছলে।




প্রেম-বাজারে প্রেমের রসিক খোঁজে না আজ কেহ। কামসাগরে ওলটপালটই চলছে অহরহ।




প্রেমের কাব্য হয় না লেখা হৃদয়ছোঁয়া গান। মনের টানে মন কাঁদে না কামনার উত্থান।




প্রেমনগরের সবই মেলে হয় না চেনা মন। বাহ্য রূপেই দৃষ্টি কাড়ে ভণ্ড প্রেমিকজন।




ভেঙে গেছে শাশ্বত প্রেম যুগের গ্যাঁড়াকলে। গুমরে কাঁদে প্রেমের রসিক ভাসে চোখের জলে।




বদলে গেছে প্রেমের হাওয়া বদলে গেছে রীতি। জগতে আজ বড্ড বিরল পারিজাত প্রেমপ্রীতি।

The Wind of Love

The wind of the era has changed, The old traditions are gone.Exchanging love through letters Is now just a memory of the dawn.




The wind of love has turned around, People have changed their ways.The gardener of the love-garden now Flies colorful lanterns into the haze.




The flute of love no longer plays In the lonely, quiet afternoon.No maiden goes to the riverbank To fetch water under the moon.




No true connoisseur of love Searches the market anymore.In the ocean of lust, chaos rules, Crashing violently against the shore.




No more epics of love are written, No heart-touching songs are sung.Hearts no longer weep for a soul, Desire has risen, fierce and young.




Everything is found in the city of love, Yet the true heart remains unknown.Only outward beauty catches the eye, By deceitful lovers, seeds are sown.




Eternal love has broken down In the traps of modern times.The true lover weeps in silence, Drowning in tears and silent chimes.




The wind of love has changed, The old traditions are gone.Rare is the heavenly love today, Like flowers that fade before the dawn.

The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI

Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.

প্রেমের হাওয়া / The Wind of Love | Ecency