Hello Hive,
I have left far away my birthplace, the village and the banks of that river.Where the moon was in the sky in the autumn.That river bank, which was always familiar to me, was accompanied by the sound of the flowing water or the gentle breeze of the riverbank.I have written a poem about that memorable riverbank called The Ever-Familiar Riverbank.
বাংলা সংস্করণ (Bengali Version):
চিরচেনা নদীকূল
গল্পটা কোনো এক শ্রাবণ নিশির
গগনেতে ছিল চাঁদ একাদশীর।
ঝিকিমিকি জ্বলছিল হাজার তারা
আঁখি দুটি ছিল তন্দ্রাহারা।
নিভৃত চরণে গৃহদ্বার খুলি
সেই চেনা নদীকূল এলাম চলি।
দু'কূল ছুঁইছুঁই তটিনীর জল
শনশন বাতাসে করে ছলছল।
তীরঘেঁষা তরুরাজি বাতাসে দোলে
চাঁদের প্রতিচ্ছবি কাঁপিছে জলে।
চঞ্চলা যৌবনা শ্রাবণের নদী
বারিধারা বহমান রহে নিরবধি।
আনমনে শুনি মৃদু জোছনালোকে
অদূরের বাঁশঝাড়ে ঝিঁঝিঁ ডাকে।
সহসাই মেলেছি চকিত আঁখি
ডানা ঝাপটায় ওই রাতের পাখি।
এ ধারের মেঠোপথ চলে এঁকেবেঁকে
ক্ষণে ক্ষণে প্রান্তরে শিয়াল হাঁকে।
নিবিড় পল্লিগাঁও, বড়ই চেনা
বহুকাল ধরে হেথা করি আনাগোনা।
চিরচেনা নদীকূল পল্লির এ পথে
কত না প্রহর গেছে উচ্ছ্বাসে মেতে!
আনন্দ-বেদনার স্মৃতিগাথা কখন
অনুভবে আজও তা রহে অনুক্ষণ।
সহসাই কী বেদন জাগে হিয়াতলে
কালের প্রবাহে রবো না এ কূলে।
ফিরিবে সেদিন হেথা আগামীর কেহ
মুছিবে আজিকার স্মৃতি মায়া মোহ।
ইংরেজি সংস্করণ (English Version):
The Ever-Familiar Riverbank
The story belongs to a certain monsoon night, When the eleventh moon shone in the sky.Thousands of stars twinkled bright,
And my two eyes remained awake.
With silent steps, I opened the door,
And walked towards that familiar riverbank.The water of the river was overflowing both shores, While the whistling wind rustled through it.
The trees near the bank swayed in the breeze, The moon's reflection trembled on the water. The restless, youthful river of the monsoon, Kept its stream flowing endlessly.
Mindfully, I listened in the gentle moonlight, to the crickets chirping in the nearby bamboo grove.Suddenly I opened my startled eyes, as a night bird flapped its wings.
The dirt path on this side goes winding along, From time to time, jackals howl in the wilderness.The dense village is so very familiar, Where I have been coming and going for ages.
On this path of the village by the familiar riverbank, So many hours have passed in pure ecstasy! When the tales of joy and sorrow, Still remain in my feelings every single moment.
Suddenly, what pain awakes within the heart, In the flow of time, I shall not remain on this shore.Someone of the future will return here that day, Wiping away today's memories, illusions, and attachments.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written poem by [Abbas Ali]. All rights reserved.