দেশি মাছের সুস্বাদু রেসিপি

Words
161
Reading
1 min
Listen
Play
5y

আসলামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের দেশি মাছের সাথে টমেটো এবং আলুর সুস্বাদু রেসিপি আমি কিভাবে তৈরি করছি সে সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করবো।
IMG_20220301_143552.jpg

প্রয়োজনীয় উপকরনঃ

১. মাছ ৫০০ গ্রাম

২.আলু২৫০ গ্রাম

৩.টমেটো ২৫০ গ্রাম

৪.পেঁয়াজ ৩-৪টা

৫. বাটা মরিচ ৭-৮টা

৬.এক চামচ আদা বাটা

৭.২টা রসুন বাটা

৮.তেল পরিমান মতো

৯.হালকা জিরা গুড়া

১০.হলুদ পরিমানমতো

১১.লবন স্বাদ মতো

IMG_20220301_135656.jpg

IMG_20220301_135551.jpg

IMG_20220301_133820.jpg

কার্যপ্রনালীঃ
প্রথমে আলু ছিলে নিতে হবে। এবার আলু,টমেটো নিজের পছন্দমতো মতো আকারে কেটে নিতে হবে। তারপর সেগুলোকে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

এবার ছোট মাছগুলোকে কেটে তার ভিতরের ময়লাগুলো বের করে ফেলতে হবে।এবং তা ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হবে।

এখন প্যানে তেল দিয়ে পেঁয়াজ, আদা বাটা,রসুন বাটা,মরিচ,মসলা কসে নিয়েছি।
IMG_20220301_140640.jpg

তারপর মাছ দিয়ে ৫ মিনিট ভেজে নিয়েছি।

ভাজার পর এতে টমেটো,আলু দিয়েছি এবং হালকা পানি দিয়েছি।
IMG_20220301_142141.jpg

এরপর ২০-২৫ মিনিট ধরে চুলায় জ্বাল দিয়েছি এবং মাঝে হালকা পানি দিয়েছি যেনো তা পুড়ে না যায়।
এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি।
বেস তৈরি হয়ে গেলো মাছ,আলু এবং টমেটোর সুস্বাদু রেসিপি।
IMG_20220301_152045.jpg

দেশি মাছের সুস্বাদু রেসিপি | Ecency