" আলুর চপ" রেসিপি (Delicious Potato 🥔 Chop Recipe)

Words
247
Reading
2 min
Listen
Play
5y

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ বিকালে চপ খেতে খুব ইচ্ছা করছিল। কিন্তু এই সময় বাইরের খাবার খাওয়া শরীরের জন্য ঠিক না। তাই ভাবলাম বাড়ীতে কিছু তৈরি করি। আজ সন্ধায় তৈরি করলাম " আলুর চপ" । তাই ভাবলাম আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি।
IMG_20210709_212403.jpg
উপকরণ:
১.আলু - ৬ টি
২. বেসন - ২ কাপ
৩. কাচা মরিচ - ৩ টি
৪. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
৫. জিরা গুঁড়া - ১ চামচ
৬. হলুদ - ১ চামচ
৭. লবণ - ১ চামচ
৮. তেল - ৪ কাপ
IMG_20210709_234517.jpg
আলু

IMG_20210709_201753.jpg
বেসন

IMG_20210708_081230.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া

IMG_20210708_122611.jpg
তেল
প্রস্তুত প্রণালী:
১. চুলায় কড়াই বসিয়ে জল দিতে হবে। জল ফুটতে শুরু করলে আলু দিয়ে সেদ্ধ করে নিতে হবে।আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।
IMG_20210709_191703.jpg
২. সেদ্ধ আলু মেখে নিতে হবে। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে হবে।মাখানো আলু ১০ মিনিট রেস্ট এ রাখতে হবে।

IMG_20210709_205409.jpg
৩. এবার বেসন এর মধ্যে লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও কাচা মরিচ কুচি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে।
IMG_20210709_205436.jpg
৪. চুলায় কড়াই বসিয়ে আঁচ বাড়িয়ে দিতে হবে। আলুর মাখানো থেখে অল্প আলু নিয়ে ছোটো বলের মতো করে ওই বেটার এ চুবিয়ে গরম তেল এ দিয়ে দেবো।
IMG_20210709_210920.jpg
৫. চুলার আঁচ কমিয়ে দিয়ে ৫ মিনিট ধরে ভেজে নিতে হবে। বাদামী রং হলে একে একে নামিয়ে নিতে হবে।
IMG_20210709_212403.jpg
তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আলুর চপ। চা এর সাথে পরিবেশন করতে হবে।এটি খুবই সুস্বাদু ও মজাদার খাবার।

" আলুর চপ" রেসিপি (Delicious Potato 🥔 Chop Recipe) | Ecency