কখনো কখনো মন খারাপের কোন কারণ থাকে না। আজ আমার সারাদিন মন খারাপ কিন্তু কেনো? আমি সব সময় খুশি থাকি।চাওয়া পাওয়ার হিসাব আমাকে ব্যাথিত করে না।কি পেলাম, কি পাবো এই কথা গুলো আমার অভিধানে নেই বললেই চলে।আমার ভালো থাকা কখনো আমি কেমন আছি এর উপর নির্ভর করে না। একটা সময় আমার ধারণা ছিলো আগে সব কিছু ঠিক করে তার পর আরামসে ঘোরাঘুরি করবো।পরে খেয়াল করলাম, না কিছুতেই হচ্ছে না।তাই এখন আমার সূত্র পরিস্থিতি যাইহোক আমি ভালো থাকবো।আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না। কেউ আমাকে খারাপ কিছু বললেও নিজের মধ্যে সেটা ঢুকাবো না।এককথা হাসতে হাসতে বাঁচবো।মানে ভালো থাকার কোনো বিকল্প নেই।
তাও আজ সারাদিন কেমন জানি অশান্তি লাগছে। মনে হচ্ছে কি যেনো হারিয়ে গিয়েছে। কেমন শূন্য মনে হচ্ছে সব।এরকম হইলে আমার কোনো না কোনো সমস্যা হয়।তাই ভয়ে আরও মন খারাপ হচ্ছে। আমার প্রিয় মানুষদের কোন বিপদ এলে আমি স্বপ্নে দেখি। ঘটনাটা থাকে প্রায় কাছাকাছি। কিংবা একি ঘটনা।
আমার ফুফু মারা যাওয়া এক মাস আগে আমি স্বপ্নে দেখি আমার ফুফু মারা গিয়েছে। যে দিন স্বপ্ন দেখেছি সেদিন আম্মা সকাল সকাল ফোন করে বলে তোর ফুফুর ক্যান্সার ফিরে এসেছে আবার। এর একমাস পর ফুফু মারা গেলো।আবার ভালো কিছু দেখি। আমার ভাই যখন এসএসসি পাশ করে তখন আমি স্বপ্ন দেখি ওকে, ওপরে ওঠার সিড়ি পাচ্ছে না। আমরা খুব চিন্তা করতেছি।আরেক বার চেয়ে দেখি উপরে ওঠে বসে আছে।ও প্রথমে কোন কলেজে ভর্তি হতে পারছে না। আমরা চিন্তা করছি।পরে বিএফশাহীন টেনে নিয়ে ভর্তি করলো।
আমার নিজের বিপদ বুঝি না। কিন্তু একবার আমি খুব বিপদে পড়েছিলাম। তখন আমি স্বপ্নে দেখি চারদিকে আগুন লেগে গিয়েছে কিন্তু ছোটো এসে এক বালতি পানি দিয়ে আগুন নিবিয়ে দিলো। পর দিন ঠিকই আমার সমস্যা সমাধান করে দিয়েছিলো।
(কথাগুলো আমার বোন @setararubi এর)