গিয়েছিলাম বাঙালি বিলাসে তাদের নতুন অফার ট্রাই করার জন্য।
অফারটি সব মিলিয়ে ভাল লাগলো। বেশ ভীড় ছিল তাই একটু অপেক্ষা করতে হয়েছে। তাদের সিটিং এরেঞ্জমেন্ট টা বেশী জোস। আমরা নিচে বসে খেয়েছি।
অফারটির বেষ্ট পার্ট ছিল তাদের ভূনা খিচুরিটা, সরিষার তেল আর ঘিয়ের সমন্বয়ে এক অসাধারন ফিলিংস, রেটিং ৯/১০।
বেগুন ভাজিটা মজা ছিল বাট ওয়াও এফেক্ট ছিলনা।
ডিম ভূনাটা রিয়েল ডিম ভূনা, ভাগ্যিস সেদ্ধ ডিমের উপর ঝোল দেয়ানা, রেটিং ৮/১০।
ভর্তা গুলি তুমুল ছিল, সিম্পলি ওয়াও, পটল ভর্তাটা বেশিই জোস। রেটিং ৯/১০।
আর ফাইনালি মুরগির রেজালা, এই আইটেমটা আমি আগে খাইনি কিন্তু আমার কাছে দারুন লেগেছে, সাইজেও ভাল ছিল। রেটিং ৯.৫/১০।
আমরা চারজন ছিলাম, পুরো প্যাকেজটা ৬৯৯ টাকা।