Thai chicken ball eating

ruba(50)
Published in
#food
Words
174
Reading
1 min
Listen
Play
9y

FB_IMG_1515924391921.jpg"থাই চিকেন বল">>>>

‘চিকেন বল’ বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে। শুধু বিকেলের নাস্তা হিসেবেই নয়, দুপুর বা রাতের খাবারের সাথেও পরিবেশন করতে পারেন এই মজার আইটেমটি। থাই চিকেন বল বানানোর সহজ একটি রেসিপিটি দেয়া হল-

উপকরণঃ
-১ কে.জি. মুরগির কিমা
-১ কাপ শুকনো ব্রেড ক্রাম্ব / বিস্কিটের গুঁড়ো
-৪ টি পেঁয়াজ পাতা (কেটে নেয়া)
-১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো
-১ কাপ ধনে পাতা (কুচি কুচি করে কাটা)
-১/৪ কাপ মিষ্টি চিলি সস
-২ টেবিল চামচ লেবুর রস
-সামান্য পরিমাণে লবণ
-তেল-প্রয়োজন অনুযায়ী ( ভাজার জন্য )

পদ্ধতিঃ
-একটি বড় বাটিতে মুরগির কিমার সাথে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন।
-এবার প্রয়োজন মত মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত একটু ভিজিয়ে নিতে পারেন।
-একটি ফ্রাইপ্যানে মাঝারি তাপে তেল গরম করে নিন। কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে। আপনারা চাইলে এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতে ব্যবহার করতে পারেন।

( আমাদের রান্নাঘর এর এই পোস্টটি ভালো লাগলে LIKE এবং SHARE করতে ভুলবেন না)

Thai chicken ball eating | Ecency