বাইট্টা মরিচ রেসিপি

ruba(50)
Published in
#life
Words
152
Reading
1 min
Listen
Play
9y

26904079_1403106043152537_7073372163445782197_n.jpg
Source

#বাইট্টা_মরিচ 🔥🔥😍😍

কার কার ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে ?! 😍😍

এক আপুর রেসিপি দেখে আমিও বানালাম 😍😍

#রেসিপি :

উপকরণ :

পেঁয়াজ কুচি -- ১টি (বড় সাইজের)
রসুন কুচি -- ৪ কোয়া
লাল মরিচের গুড়া -- আড়াই চা চামচ (১০-১২টা শুকনা মরিচ ভিজিয়ে রেখে বেটে দিলে ভালো হয়)
জিরা গুড়া -- ১/৪ চা চামচ
লবণ -- স্বাদমতো
চিনি -- ১ চিমটি (চিনি দিলে মরিচের করা ভাব কমে যাবে)
পানি -- আধা কাপ
সরিষার তেল -- ১/৩ কাপ
ধনে পাতা কুচি -- পরিমানমতো

#যেভাবে_করবেন :

প্রথমে একটি ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে ১ মিনিট রেখে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোল্ডেন করে এর মধ্যে লাল মরিচের গুড়া, জিরা গুড়া আর লবণ দিয়ে একটু মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে পানি শুকিয়ে নিবেন।

এরপর এর মধ্যে চিনি দিয়ে একটু মিশিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করবেন গরম ভাতের সাথে।

বাইট্টা মরিচ রেসিপি | Ecency