
রেসেপি "' এগ চিকেন চাওমিন "' :)
উপকরণঃ
€ মাংস ১/২ কাপ,
€ পেঁয়াজ ১/৪ কাপ,
€ নুডলস ১ প্যাকেট,
€ কাঁচামরিচ ৬টি,
€ বাঁধাকপি ২ কাপ
€ গোলমরিচ গুঁড়া ১/২ চা. চামচ.,
€ ওলকপি ১/২ কাপ,
€ স্বাদলবণ (ইচ্ছা) ১/৪ চা. চামচ.,
€ গাজর ১/২ কাপ,
€ সয়াসস ১ টে. চামচ.,
€ পেঁয়াজপাতা ১/২ কাপ,
€ সয়াবিন তেল ৩/৪ কাপ,
€ ডিম ২টি ।
প্রণালিঃ
১। মাংস ছোট স্লাইস করে কিছু লবণ, গোলমরিচ ও স্বাদলবণ দিয়ে মেখে রাখুন।
২। ফুটানো পানিতে ২ টে. চামচ তেল দিয়ে নুডলস ৫-৭ মিনিট সিদ্ধ কর। ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরান, বাতাসে ঠান্ডা করুন।
৩। বাঁধাকপি, ওলকপি, গাজর ও পেঁয়াজ লম্বা ঝুরি করুন।পেঁয়াজপাতা বা পেঁয়াজকলি ৮ সে.মি. লম্বা টুকরা করুন। কাঁচামরিচ ২ ফালিকরুন। সবজি প্লেটে সাজিয়ে রাখুন।
নুডলস এবং সবজির উপর লবণ, গোলমরিচ, স্বাদলবণ ছিটিয়ে দিন।
৪। ডিমে লবণ ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে অমলেট করে লম্বা ঝুরি করুন।
৫। কড়াইয়ে তেল গরম করুন। মাংস ছেড়ে মৃদু
আঁচে নাড়ুন। ৮-১০ মিনিট পর মাংসের পানি ওঠে শুকিয়ে গেলে আঁচ বাড়িয়ে দিন।
পেঁয়াজপাতা বাদে সব সবজি দিয়ে ২-৩ মিনিট ভাজুন। নুডলস দিয়ে দিন। এবার নুডলস গরম হলে কাঁটাচামচ বা খুন্তি দিয়ে আলতোভাবে আলগা করুন। বেশি নাড়লে নুডলস ভেঙ্গে যাবে। অমলেট, পেঁয়াজপাতা ও
সয়াসস দিয়ে চুলা থেকে নামান।
কাঁটামরিচ দিয়ে নুডলস তুলে তুলে পেঁয়াজপাতা মিশিয়ে নিন। চাওমিন গরম পরিবেশন করুন।