This content was muted by Foodies Bee Hive moderators for not following community guidelines.
আজ ছুটির দিন।
আজ শুক্রবার মানে হল ছুটির দিন। আমার কাছে শুক্রবার মানেই ঈদের আনন্দ খুঁজে পাওয়া।
খাওয়া-দাওয়া ঘোরাঘুরি আড্ডা মাস্তি বন্ধু পরিবারের সবার সাথে। আজকের দিনটি আমার কাছে আলাদা।
কারণ একেতো ছুটির দিন তার মধ্যে হচ্ছে বৃষ্টি তাইতো কোনভাবেই মিস করা যাবেনা খুদের ভাত খাওয়া। কারণ আমি বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম কবে বৃষ্টি হবে তো আমার মনের ইচ্ছাটা পূরণ হলো অবশেষে।
খুদের ভাতের সাথে আমার ছোটবেলা থেকেই ভালোবাসা শুধু তাইনা সাথে আমার লাগবেই ভর্তা। আমি আজকে ছয় রকমের ভর্তা বানিয়েছি এবং সবজি পাকোড়া, ডিম ভুনা আর সাথে ছিলো আমার পছন্দের আমের আচার।
যে ভর্তাগুলো আজ ছিলো তা হচ্ছে -
- আলু ভর্তা
- কাঁঠালের বিচি ভর্তা
- কচু পাতা ভর্তা
- কালিজিরা ভর্তা
- পটল ভর্তা
- বরবটি ভর্তা
খুদের ভাতের সাথে ভর্তা করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে খেতে। আমার কাছে তো আজকের দিনটি সেরা হয়ে থাকবে।
কারণ বৃষ্টি যেমন ভালোবাসি তেমনি খাবারগুলো ও ছিল সেরা। সাথে ছিল কিছু আপন মানুষ যাদের সাহায্য ছাড়া আসলেই কোনো কিছু আমার একার পক্ষে করা সম্ভব হতো না।
পরিবারের সাথে ছুটির দিনটি স্মরণ হয়ে থাকবে চিরকাল।