ট্রেন ভ্রমণ

nimboo(42)
Published in
#journey
Words
411
Reading
2 min
Listen
Play
8y

ট্রেন ভ্রমণ আমাদের দেশের যাতায়াত ব্যবস্হার মধ্যে অন্যতম হলো ট্রেন ভ্রমণ। এই ট্রেন করতে অনেক মজা লাগে আমাদের দেশের অনেক মানুষ এই ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গাই যাতায়াত করে থাকে। আমাদের দেশের যাতায়াত ব্যবস্হার অন্যতম মাধ্যম হলো এই ট্রেন। যা আমরা দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সাহায্য করে থাকে। এই ট্রেনের মাধ্যমে আমাদের সরকার অনেক টাকা আয় করে থাকে। অনেক গরীব মানুষ টাকার অভাবে অনেক অপেক্ষার পরে ট্রেন করে যাতায়াত করে। আমাদের দেশের ট্রেন সময় মত আমরা পায় না এই জন্য আমরা অনেক ভুগান্তির মধ্যে পড়ে থাকি। এই জন্য অনেক মানুষের মধ্যে ট্রেন ভ্রমণ একটা বিরক্তিকর মনে করে। এই ট্রেনে করে অনেক মালামাল বহন করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়ে থাকে। ট্রেন ভ্রমণ করতে আমাদের অনেক মজা লাগে। বাংলাদেশে যেখানে যাওয়া দরকার সেখানে এই ট্রেনে করে যাওয়া যায়। তাই আমরা বেশীর ভাগ মানুষ এখন ট্রেনে যাতায়াত করে থাকি। ট্রেন ভ্রমণ করলে আমরা নিজের নিরাপত্তা পেয়ে থাকি এখানে কোন প্রকার ছিনতাই, চোর, ডাকাতির হাত থেকে আমরা নিরাপত্তা পেয়ে থাকি। আমাদের দেশের দূর প্রান্তের মানুষগণ এই ট্রেনে করে যাতায়াত করে থাকে। ট্রেন দাঁড়াবার জন্য একটা নিদিষ্ট একটা জায়গা আছে সেটা হলো স্টেশন এখান থেকে মানুষ ট্রেনে ওঠা নামা করে থাকে। আমাদের দেশের ট্রেন ভ্রমণ অনেক প্রয়োজনীয় বিষয় এতে করে গেলে অনেক অভিজ্ঞগা হয়ে থাকে। এই ট্রেনের মধ্যে আমরা নানা ধরনের খাবার পেয়ে থাকি যা আমাদের ক্ষুদা নিবারণ করে থাকে। আমাদের দেশের ট্রেনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় এই গাড়ির মধ্যে অনেক দরিদ্র মানুষকে দেখা যায় যে তারা মানুষের কাছে ভিক্ষা করে থাকে। তারা এই কাজের মাধ্যমে টাকা উপাজন করে তাদের জীবন যাপন করে থাকে। এই ট্রেন ভ্রমণ করতে আমাদের বেশী টাকা ব্যয় করা লাগে না অল্প টাকায় আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে থাকি। আমাদের মাঝে অনেক মানুষ আছে যে টাকার অভাবে তারা এই ট্রেন ভ্রমণ করে যেন অল্প টাকায় তারা তাদের ভ্রমণ শেষ করতে পারে আবার অনেকে আছে মজা করার জন্য ট্রেন ভ্রমণ করে থাকে। আবার অনেকে এই ট্রেনে করে শিক্ষাসফর করে ট্রেনের মধ্যে অনেক আরামদায়ক ভাবে ভ্রমণ করা হয়। কিছু গাড়ি আছে যা সব স্টেশনে দাড়িয়ে থাকে। এই গাড়িতে করে আমরা সবাই ভ্রমণ করে থাকি আমাদের দেশের ট্রেন ভ্রমণ করতে একটা সমস্যা দেখা যায়। সেটা হলো আমাদের দেশের ট্রেনের লাইন একটা এই জন্য অনেক সময় একটা ট্রেন ঘন্টার পর ঘন্টা একটা স্টেশনে দাড়িয়ে থাকে। এতে করে অনেক মানুষ নানা ভাবে বিরক্তকর মনে করে এই জন্য অনেক মানুষ ইচ্ছা করে ট্রেন ভ্রমণ করতে চাই না। এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা যার জন্য আমাদের মানুষগণ নানা ভাবে ভুগান্তির মধ্যে পতিত হয়।

ট্রেন ভ্রমণ | Ecency