আজ যখন পুরোনো জিনিস পত্র গুছিয়ে রাখছিলাম। তখন হঠাৎ করেই কিছু মেডেল চোখে পড়লো। আমি তারাহুরো করে মেডেলটি হাতে নিলাম আর ধুলোবালি পরিষ্কার করলাম। আর বুঝতে পেলাম এটা আমারি মেডেল।
২০১৬ সালের কথা তখন একাদশ শ্রেণিতে পড়তাম। প্রতিটা দিন ভালোই কাটছিল।
আমি কলেজে কালচারাল লিডার হিসাবে সিলেক্ট ও হয়েছিলাম। তাই কম বেশী সবায় আমাকে চিনতো।
একদিন ম্যাম ক্লাসে এসে বললেন আন্তঃহাউস সাংস্কৃতিক সপ্তাহ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
যারা যারা গান,কবিতা নাচ অভিনয় পারো তারা অংশগ্রহণ করতে পারবে। এই কথাগুলি শুনে আমার অনেক ভালো লাগলো। ছোট বেলা থেকেই আমি মঞ্চ নাটক করতাম। তাই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে চাচ্ছিলাম এজন্য নোটিশ বোর্ডে নিয়মাবলি দেখেছিলাম। একজন তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে, আমি তাৎক্ষণিক অভিনয় ও মূকাভিনয় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।
কিন্তু তাৎক্ষণিক অভিনয়ে শিক্ষকরাই একটি টপিক সিলেক্ট করে দিবে ওটাতেই অভিনয় করতে হবে তাই একটু ভয় পাচ্ছিলাম। ১৫ নভেম্বর প্রতিযোগীতা শুরু হয়। আমার মনে আছে আমি খাতায় বেশ কিছু সংলাপ লেখেছিলাম। সেটাই বার-বার পড়ছিলাম।
বিচারক ছিলেন রাজেশ স্যার আর ফৌজিয়া ম্যাম।মূকাঅভিনয়ে আমি জোকার সেজেছিলাম। যে ক্লাসে অনেক দুষ্টমি করে। আর সবাইকে হাসতে শেখায়। আর আমি তাৎক্ষণিক অভিনয়ের জন্য অনেকগুলো চিরকুট থেকে একটা চিরকুট উঠালাম। আর সেখানে লেখা ছিল ফুলবিক্রেতার অভিনয় করতে হবে।
এটা দেখে আমি অনেক খুশি হলাম একবার আমি চুড়ি বিক্রেতার অভিনয় করেছিলাম তাই অনেক সহজ হবে আমার অভিনয় করতে। ১ মিনিট দিলো অভিনয়টি দেখানোর জন্য।
আমি ফুলবিক্রেতা সাজলাম যে কিনা রাস্তায় ঘুরে ফিরে ফুল বিক্রি করে আর সেই টাকা দিয়ে তার মার জন্য ঔষধ কিনে। অনেক বছর আগেই বাবা মারা গেছে তাই আর পড়ালেখা করা হয়নি। আর কেউ নেই মা ছাড়া এই ফুল বিক্রি করেই সংসার চালাতে হয়। এভাবে আমি অভিনয়টি করেছিলাম।
দুদিন পরেই একটা সমাপনী অনুষ্ঠান করে বিজয়ীদের নাম ঘোষনা করলো। মূকাঅভিনয়ে যখন ৩য় ও ২য় স্থান অধিকারিদের নাম ঘোষনা করলো তখন খুব খারাপ লাগছিলো মনে হলো আমি হেরে গেছি। এরপরই যখন ১ম বিজয়ীর নাম ঘোষনা করলো তখন আর আমি বিশ্বাসই করতে পারি নি।
আমি প্রথম হয়েছি। তাৎক্ষণিক অভিনয়ে ৩য় স্থান অধিকার করেছি। তখন বাসায় এসে সবাইকে মেডেল গুলো দেখাচ্ছিলাম। আজ এই মেডেল দেখে খুব ভাল লাগছিলো। হয়তো সেই দিনগুলো কখনই ফিরে পাবো না। তবে স্মৃতি হয়ে থাকবে সব সময়। আমি মনে করি এটাই আমার সাফল্যের প্রাপ্তি।
আমি নিহা। তেমন কিছুই বলার নেই আমার সম্পর্কে। আশা করি আজকের লেখাটি আপনাদের ভাল লাগবে।