খাট্টা-মিঠা

Words
263
Reading
2 min
Listen
Play
5y

img_0.5562415657603434.jpg
img_0.21932073715697772.jpg

হ‍্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আজকেই প্রথম আমি কোন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। খাবারটির নাম 'খাট্টা' বলে থাকি আমরা অন‍্য কোথাও অন‍্য কোন নাম থাকতে পারে। সাধারনত বৈশাখ-জোষ্ঠ‍্য মাসেই এই খাবারটি খাওয়া হয় কারন এর অন‍্যতম উপাদান হল কাচাঁ আম। এর স্বাদ একটু টক একটু মিষ্টি, এজন‍্য আমি খাট্টা-মিঠা নাম দিয়েছি। দারুন সুস্বাদু এই খাবারটি রান্না করতে খুবই অল্প কিছু উপকরনের প্রয়োজন হয় যা সাধারণত আমাদের ঘরে সবসময়ই থাকে। তাহলে এবার কি কি উপকরন লাগে তা দেখে নেয়া যাক।

প্রয়োজনীয় উপকরন:

img_0.8373808146519767.jpg

▪আম - ১টি
▪পানি- ২কাপ
▪চিনি-৩টেবিল চামচ
▪কাচাঁ মরিচ-১টি
▪রসুন কুচি-বড় কোয়া হলে অর্ধেক কোয়া/ছোট হলে ১ কোয়া
▪হলুদ-১/৩ চা চামচ
▪তেল-১টেবিল চামচ
▪লবন-১/৩ চা চামচ

প্রস্তুতপ্রনালী:
প্রথমেই আমের আটি ছাড়িয়ে লম্বা লম্বা করে একটি আমকে ছয় পিছ করে কেটে নিয়েছি।
img_0.813972801918575.jpg

একটি কড়াইতে পানি দিয়ে এক এক করে হলুদ, মরিচ, লবন,চিনি, কাচাঁ মরিচ দিয়ে দিতে হবে।

img_0.5914596425321001.jpg
একটি কাচাঁ মরিচকে কেটে আমি এখানে তিন টুকরা করে নিয়েছি।
img_0.33218165356039403.jpg

পানি কিছুটা গরম হয়ে এলে আমগুলোও এতে ছেড়ে দিয়ে হালকা নেড়ে দিতে হবে যেন সব উপকরন গুলো একসাথে মিশে যায়।

img_0.39378906561654264.jpg

আম সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করতে হবে ১০ মিনিট।

img_0.8240922574156849.jpg
img_0.9589726038627763.jpg

সাধারনত ১০ মিনিটেই আম সিদ্ধ যায়। আম সিদ্ধ হয়ে এলে রসুন তেলে ভেজে নিতে হবে।

img_0.6916991928359231.jpg

রসুন লাল হয়ে এলে আম সিদ্ধ রান্নায় তেল সহ ভাজা রসুন দিয়ে হালকা নেড়ে দিতে হবে।

img_0.29500369429669293.jpg

২০সেকেন্ড চুলায় মিডিয়াম হিটে রান্না করে নামিয়ে নিতে হবে। এবং তৈরি হয় যাবে সুস্বাদু খাট্টা।

img_0.27434389175743856.jpg

পরিবেশন:
আমি এখানে একটি আম দিয়ে রান্না করেছি। এই কারিটি ভাতের সাথেই সাধারনত খেয়ে থাকি তবে ভাত, খাট্টা ও ডাল একসাথেও খেতেও বেশ দারুন।
খুবই সহজ একটি রেসিপি আশা করি সবার ভাল লাগবে।
ধন‍্যবাদ।

খাট্টা-মিঠা | Ecency