ঝটপট নাস্তা~মজাদার কলা পিঠা

Words
179
Reading
1 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন।

বিকেলের নাস্তার জন‍্য একদম পারফেক্ট একটা রেসিপি বলা যায় কলা পিঠাকে। খুব অল্প সময়েই ঝটপট তৈরি করা যায় এটি আর খেতেও বেশ মজাদার। তাই আজ সন্ধায় করেছিলাম পিঠাটি। আপনারাও চাইলে খুব অল্প সময়ের মধ‍্যেই বানিয়ে ফেলতে পারেন কলা পিঠা। এবার তাহলে রেসিপিটি জেনে নেওয়া যাক।

img_0.2415912714528481.jpg

উপকরন

img_0.7777065071533841.jpg

~ ২ টি কলা
~ ২ কাপ ময়দা
~ ৩ চা চামচ চিনি
~ ৩ চা চামচ গুড়া দুধ
~ ১/২ চা চামচ লবন
~ ৪ টেবিল চামচ তেল
~ সামান‍্য পানি (মাখানোর সুবিধার্থে)

প্রস্তুতপ্রনালী

১. কলা, ময়দা, চিনি, গুড়া দুধ ও লবন সব একসাথে মেখে নিতে হবে। তারপর পরিমানমত পানি দিতে হবে যেন এটাকে ভালভাবে ভাবে মাখা যায়।

img_0.3203882523270612.jpg

img_0.9095366346598813.jpg

২. আমি একটি ফ্রাইপ্যানে তেল ঢেলে নিয়ে পুরো হিট দিয়েছি। তেল গরম হয়ে এলে চুলার আঁচ কমিয়ে নিয়ে গোল গোল করে মাখা ডো টাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে।

img_0.5994980418779147.jpg

img_0.3423948505987795.jpg

একপাশ ঠিকঠাক হয়ে এলে আরেকপাশে উল্টে দিতে হবে যেন দুপাশই ভালভাবে ভাজা হয়।

img_0.5284567442894506.jpg

এই পিঠাটি খেতে খুব মজার। তাই বিকেলে চায়ের সাথে বেশ আয়েশ করেই পিঠাটি খাওয়া যেতে পারে।*

img_0.9723775167004327.jpg

সবাইকে ধন‍্যবাদ🙂
সবাই ভাল থাকবেন, সুস্হ থাকবেন।

ঝটপট নাস্তা~মজাদার কলা পিঠা | Ecency