আমার প্রিয় জায়গার প্রিয় খাবার

Words
176
Reading
1 min
Listen
Play
5y

অনেক প্রিয় খাবারের মধ‍্যে একটি প্রিয় খাবার হচ্ছে ফ্রাইড চিকেন। সব জায়গার চিকেন কিন্তু খাওয়া হয় না। পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে Best Fried Chicken(BFC) এখানের চিকেনই আমার সবচেয়ে প্রিয়। আমার মতন অনেকেরই হয়ত এই জায়গাটার খাবার অনেক পছন্দের।

img_0.7605431872306752.jpg

লকডাউনে বাহিরের খাবার তেমন খাওয়াই হয়নি। ভোজনরসিক না হলেও আমি আবার ফাস্টফুড পাগল। তাই গতকাল অনলাইনে BFC থেকে বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম রাতে সবাই খাওয়ার জন‍্য। খাবারগুলোর স্বাদ কেমন ছিল সেটাই জানাতে চাই।

img_0.7506038666772046.jpg

img_0.6024339158951704.jpg

খাবারগুলো ছিল:
~চিকেন ফ্রাই : চিকেনের ওপরে যেমন ক্রিস্পি ভেতরে তেমন জুসী। স্বাদে অনন‍্য।
~চিকেন উইংস : চিকেন উইংসের স্বাদ যেন এর থেকে ভাল আর হতেই পারে না। ছোট ছোট হাড্ডিতে অল্প অল্প মাংস বড় যেকোন মাংসের পিসের তুলনায় উইংস অনেকটাই বেশি সুস্বাদু।
~রাইস : এখানকার রাইস ও বেশ ভাল খেতে তবে আহামরি কিছু নয়।
~চিকেন পপকর্ন : এই একটি আইটেম যা তেমন ভাল লাগেনি এই জায়গার। কেমন যেন একটা মশলার গন্ধ আসছিল যা আমার মোটেও ভাল লাগেনি।
~কোলস্লো : কোলস্লো বরাবরই আমার খুব পছন্দের। তবে এই জায়গার টাই সবচেয়ে বেশি সুস্বাদু লাগে।

ধন‍্যবাদ সবাইকে আমার লিখা পড়ার জন‍্য।🙂
সবাই ভাল থাকবেন, সুস্হ থাকবেন।