আমের টক-ঝাল-মিষ্টি আচার

Words
261
Reading
2 min
Listen
Play
5y

আসসলামুআলাইকুম সবাইকে। আশা করি সবার অনেক ভাল আছেন। গতকাল কাঁচা আমের সবার খুব পছন্দের একটি আচার তৈরি করেছিলাম। আজকে এই আচারের রেসিপিটি শেয়ার করতে চাই। তাহলে এবার এর প্রয়োজনীয় উপকরন ও প্রস্তুতপ্রনালী দেখে নেওয়া যাক।

img_0.07302306302885335.jpg

উপকরন:

img_0.31062504948075215.jpg

~ কাঁচা আম ৩ কেজি
~ সরিষা তেল দেড় কেজি
~ চিনি ১ পোয়া
~ সিরকা ১কাপ
~ আদা বাটা ২ টে. চামচ
~ রসুন বাটা ২ টে. চামচ
~ মরিচের গুড়া ১ টে. চামচ
~ হলুদ ২ টে. চামচ
~ধনিয়া গুড়া ৩টে. চামচ
~ লবন ৩ টে. চামচ
~ সরিষা বাটা ৩ টে. চামচ
~ পাঁচ ফোড়ন গুড়া ১চা. চামচ
~আস্ত রসুন ১ টা
~শুকনা মরিচ ৬ টা

প্রস্তুতপ্রনালী:

img_0.925950447049187.jpg

প্রথমে আমগুলোর আটি ছাড়িয়ে ছোকলা সহ চাক চাক করে কেটে ধুয়ে হালকা হলুদ ও লবন মাখিয়ে রেখেছি আগেই।

img_0.6493944626110991.jpg

img_0.5905828861217928.jpg

একটা বড় হাড়িতে পুরো সরিষার তেলটা নিয়ে নিতে হবে।

img_0.8307847327962808.jpg

img_0.7874787311930198.jpg

img_0.9168224657045049.jpg

তারপর একে একে সব মসলা গুলো দিয়ে ভালভাবে কিছুক্ষন কষাতে হবে।

img_0.27980071443985893.jpg

img_0.28127444465634605.jpg

এবার মসলার ভেতরে আম গুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে নিতে হবে। মসলাটা আমের সাথে ভালভাবে মিশে গেলে চিনি দিয়ে দিব এবং একদম শেষে পাঁচফোড়ন তারপর সিরকা দেয়ার ৫ মিনিট পর এ পর্যায়ে রান্না প্রক্রিয়ার সমাপ্তি।

img_0.19551933717822634.jpg

আমি এখনে সরিষার তেল একটু বেশিই ব‍্যবহার করেছি কারন বেশির ভাগ সময়ে আচারের তেলটাই বেশি খাওয়া হয়। আচারের স্বাদ বাড়াতে ও ভাল রাখতে এতে আস্ত রসুনের কোয়া ও শুকনা মরিচ দেয়া হয়। প্রতিটি বয়ামে তিন থেকে চার কোয়া করে রসুন ও শুকনা মরিচ মিলিয়ে দিয়েছি। আমার এখানে আচার হয়েছে পুরো চারটি বয়াম ও একটি বড় বক্স।

img_0.3405979584557646.jpg

পরিবেশন:

এই আচারটি খেতে এতই মজা যে শুধু খেলেও ভাল লাগবে আবার ভাতের সাথে খেলেও ভাল লাগবে।

ধন‍্যবাদ সবাইকে 🙂
সবাই ভাল থাকবেন ও সুস্হ থাকবেন।

আমের টক-ঝাল-মিষ্টি আচার | Ecency