মিক্স সবজি ভাজি

Words
266
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম, ঈদ মোবারক,

20210515_175037.jpg

কেমন আছেন সবাই,আশা করি সবাই ভালো আছেন।সবজি কে না পছন্দ করে।সবজিতে রয়েছে প্রাকৃতিক পুষ্টি গুন।একেক সবজিতে একেক পুষ্টি রয়েছে।আজকে আমি মিক্স সবজি ভাজি আপনাদের সাথে শেয়ার করবো।মিক্স সবজি ভাজি করা খুব সহজ এবং সুস্বাদু।কথা না বারিয়ে চলোন আমি কিভাবে মিক্স সবজি ভাজি করেছি। ধাপে ধাপে আপনাদের দেখাই।
20210515_174619.jpg
...উপকরণ...
1/বরবটি শিম 200 গ্রাম,
2/ ধুন্দুল 200 গ্রাম,
3/আলু 1-টি,
4/পেয়াজ 1-টি,
5/রসুনের কুয়া 3-টি,
6/কাঁচামরিচ 6-7 টি,
7/টমেটো 1-টি,
8/হলুদ গুড়া 1/2 চামচ,
9/জিরা,ধনিয়া,মেথি,কালো জিরা গুড়া 1/3 চামচ,
10/সয়াবিন তেল 3-চামচ,
11/ লবণ স্বাদ মত,
20210515_174708.jpg
প্রথমে বরবটি শিম গুলো ছোট ছোট টুকরো কবো।তারপর ধুন্দুল আলু ছিলে ছোট টুকরো করে নিবো এই ভাবে।
20210515_174644.jpg
তারপর আমি সব সবজি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবো।

20210515_174725.jpg
চুলায় একটা প্যানে তিন চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে আমি পেয়াজ রসুন কাঁচামরিচ কুচি প্যানে দিয়ে হালকা ভেজে নিবো।
20210515_174743.jpg
পেয়াজ,রসুন হালকা ভাজা হলে প্যানে সব মসলা একে একে দিয়ে দিবো।হলুদ গুড়া,লবণ মসলা দিয়ে। মসলা পেয়াজ,রসুন কষাবো তেলের সাথে।

20210515_174806.jpg
মসলা কষানো হলে ধুয়ে রাখা সবজি গুলো প্যানে দিবো।
20210515_174833.jpg
তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে সবজি গুলো মসলার সাথে মিশিয়ে নিয়ে হাফ কাপ পানি দিয়ে ঢেকে দিবো।চুলার আঁচ কমিয়ে দিয়ে মিক্স সবজি গুলো ভাজি করবো।
20210515_174848.jpg
সবজি গুলো সিদ্ধ হলে টমেটো কুচি সবজির সাথে দিয়ে নেড়েচেড়ে দিবো।
20210515_174919.jpg

20210515_174937.jpg
সবজি ঝোল শুকিয়ে এলে আমি চুলা বন্ধ করে দিয়ে। গরম গরম পরিবেশন করবো ভাতের সাথে।
20210515_175000.jpg
বন্ধুরা, আমার মিক্স সবজি ভাজি আপনাদের ভালো লাগলে। অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন।আশ করিছি আপনাদের ভালো লাগবে।
I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.

Thank you all for visiting my page and giving your nice support

মিক্স সবজি ভাজি | Ecency