আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই,আশা করছি সবাই ভালো আছেন।
আমার খুব পছন্দের সবজি হচ্ছে বরবটি শিম।আমার মত সবাই বরবটি শিম খুব পছন্দ করেন তাইনা।বরবটি শিম বারো মাস পাওয়া যাই।তবে বর্ষা কালে বেশি পাওয়া যাই।বরবটি শিমে কিন্তুু আছে প্রচুর আমিষ,ফাইবার।বরবটি শিম খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি পুষ্টির উৎস রয়েছে।বরবটি দিয়ে ভর্তা,ভাজি,তরকারি রান্না করে খাওয়া যাই।
বন্ধুরা, আজকে আমি বরবটি শিম দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করেছি।আমি কিভাবে সুস্বাদু বরবটি শিম তেলাপিয়া মাছের তরকারি রান্না করেছি তা আপনাদের ধাপে ধাপে দেখাবো।কথা না বাড়িয়ে চলোন কিভাবে আমি সুস্বাদু তরকারিটি রান্না করেছি তা আপনাদের শেয়ার করি।
...উপকরণ...
1/ বরবটি শিম 250-গ্রাম,
2/ তেলাপিয়া মাছ°1-টি,
3/ পেয়াজ 1-টি,
4/ কাঁচামরিচ 4-5 টি,
5/ টমেটো 2-টি,
6/ লাল মরিচ গুড়া 1/2 চামচ,
7/ হলুদ গুড়া 1/3 চামচ,
8/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
9/ সয়াবিন তেল 3-চামচ,
10/ ধনে পাতা পরিমাণ মত,
11/ লবণ স্বাদ মত,
প্রথমে বরবটি শিম গুলো মাঝারি আকারের টুকরো করবো।তেলাপিয়া মাছ মাঝারি আকারের টুকরো করবো।তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে। তেলাপিয়া মাছের টুকরো গুলোতে অলপ হলুদ গুড়া,লবণ মাখিয়ে নিবো।
তারপর আমি প্যানে তেল দিবো।তেল গরম হলে তেলাপিয়া মাছের টুকরো গুলো প্যানে দিয়ে লালা লাল করে ভেজে নিবো।
তেলাপিয়া মাছ ভাজা হলে চুলায় একটা পাতিলে তেল দিবো।তেল গরম হলে পেয়াজ,কাঁচামরিচ কুচি পাতিলে দিয়ে হালকা ভাজবো।
পেয়াজ,কাঁচামরিচ হালকা ভাজা হলে।টমেটোর টুকরো এবং একে একে সব মসলা পাতিলে দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,জিরা,ধনিয়া গুড়া এবং লবণ।
সব মসলা টমেটো কিছুক্ষণ কষিয়ে।বরবটি শিম পাতিলে দিবো।
তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে মিয়ে নিবো।বরবটি শিম গুলো চুলার মাঝারি আঁচে পাঁচ মিনিট মসলার সাথে কষাবো।
কষানো হলে। বরবটি শিম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো।
কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখবো বরবটি শিম সিদ্ধ হয়েছে কিনা।বরবটি শিম সিদ্ধ হয়ে তরকারির ঝোল বরবটির গায়ে গায়ে হলে।তেলাপিয়া মাছের টুকরো গুলো বরবটির সাথে দিয়ে ধনে পাতা কুচি দিবো।
তারপর অলপ নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিবো।
বন্ধুরা,বরবটি শিমের সাথে যদি তেলাপিয়া মাছের টুকরো গুলো সিদ্ধ হওয়ার আগে দিতাম তাহলে মাছ গুলো নরম হয়ে যেতো। তরকারি নেওয়া সময় মাছের টুকরো গুলো ভেঙ্গে যেতো।তাই আমি বরবটি শিম সিদ্ধ হওয়া পর মাছের টুকরো গুলো দিয়েছি।
তারপর আমি বরবটি শিম তেলাপিয়া মাছের তরকারি পরিবেশন করবো গরম ভাতের সাথে।
বন্ধুরা,আপনাদের যদি আমার মজাদার বরবটি শিম তেলাপিয়া মাছের তরকারি রান্না ভালো লাগে। অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন,আশা করি আপনাদের ভালো লাগবে।
I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.
Thank you all for visiting my page and giving your nice support