ছোট তেলাপিয়া মাছের শুকনা তরকারি

Words
366
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম,

20210527_213630.jpg

কেমন আছেন, সবাই আশা করি সবাই ভালো আছেন।আর ভালো থাকেন আমি আল্লাহ কাছে এই দোয়া করি।
বন্ধুরা,তেলাপিয়া মাছ খুব পরিচিত মাছ আমাদের কাছে।এই মাছটি বাংলা দেশের প্রতিটি জেলায় পাওয়া যাই।খেতে খুব সুস্বাদু।এই মাছ মানুষে চাষ করে পুকুরে বা দীঘিতে।তবে আজকে তেলাপিয়া মাছ গুলো আমাদের পুকুরের।তেলাপিয়া মাছ বড় হওয়ার জন্য অনেক মাছ চাষি খাদ্য খাওয়াই যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।তাই আমাদের ফ্যামিলির কর্তারা নিজেদের পুকুরে তেলাপিয়া মাছ ফেলেছে।বাজারের তেলাপিয়া মাছ বলতে গেলে কেনা হয়না পুকুরের মাছ খাওয়া হয়।পুকুরের তেলাপিয়া মাছের স্বাদটাই আলাদা।আজকে আমি ছোট তেলাপিয়া মাছের শুকনা তরকারি রান্না করেছি।তেলাপিয়া মাছের শুকনা তরকারি রান্না ধাপে ধাপে আপনাদের দেখাবো।কিভাবে আমি রান্না করেছি।
20210527_115614.jpg
...উপকরণ...
1/ তেলাপিয়া মাছ 500 গ্রাম,
2/ পেয়াজ 2-টি,
3/ টমেটো 2-টি,
4/ কাঁচা মরিচ 5-6 টি,
5/ লাল মরিচ গুড়া 1/2 চামচ,
6/ হলুদ গুড়া 1/2 চামচ,
7/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
8/ সয়াবিন তেল 5-চামচ,
9/ ধনে পাতা কুচি পরিমাণ মত,
10/ লবণ স্বাদ মত,
20210527_115517.jpg
...প্রস্তুত প্রণালী...
প্রথমে ছোট তেলাপিয়া মাছ গুলো কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিবো।তবে যেই কোনো মাছ পানি দিয়ে ধুয়ার পর।হালকা গরম পানি দিয়ে ধুলে নিলে মাছ খেলে অন্যরকম স্বাদ লাগে।
20210527_133236.jpg
তারপর তেলাপিয়া মাছ গুলো অলপ লবণ অলপ হলুদ গুড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিবো এইভাবে।
20210527_115557.jpg
তারপর একটা প্যানে তেল দিবো।তেল গরম হলে আমি একটা একটা করে তেলাপিয়া মাছ প্যানে দিয়ে। চুলার মাঝারি আঁচে মাছ গুলো ভাজবো।
20210527_115540.jpg
তেলাপিয়া মাছ লাল লাল ভাজা হলে।প্যান থেকে উঠিয়ে আমি মাছ গুলো একটা ঝুড়িতে রাখবো।
20210527_115430.jpg
তারপর প্যানে মাছ ভাজার পর যে তেল থাকবে তাতে পেয়াজ কুচি,কাঁচা মরিচ দিয়ে হালকা ভাজবো।
20210527_115452.jpg
কাঁচা মরিচ,পেয়াজ কুচি হালকা ভাজা হলে।প্যানে টমেটোর টুকরো এবং একে একে সব মসলা প্যানে দিয়ে দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,জিরা,ধনিয়া গুড়া,লবণ।
20210527_115406.jpg
সব মসলা দিয়ে টমেটোর টুকরো সাথে মসলা কষাবো।চুলার অলপ আঁচে।
20210527_115327.jpg টমেটো এবং মসলা কষানো হলে।এক কাপ পরিমাণ পানি দিবো প্যানে।
20210527_115233.jpg
তারপর ভেজে রাখা তেলাপিয়া মাছ একটা একটা করে প্যানে দিয়ে দিবো।
20210527_115212.jpg
তেলাপিয়া গুলো চামচের সাহায্যে খুব আলতো করে উলটিয়ে দিবো।যেনো মাছ গুলো ভেঙ্গে না যাই।তারপর চুলার মাঝারি আঁচে রান্না করবো।তেলাপিয়া মাছের ঝোল শুকিয়ে এলে।ধনে পাতা কুচি তেলাপিয়া মাছের উপর ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিবো।
20210527_115153.jpg
তারপর গরম গরম পরিবেশন করবো গরম ভাতের সাথে।আপনারা চাইলে ভাত অথবা পোলাও সাথে খেতে পারেন।
বন্ধুরা, আমার ছোট তেলাপিয়া মাছের শুকনা তরকারি রান্না ভালো লাগলে।ঘরে তৈরি করে খেয়ে দেখবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।

।ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

ছোট তেলাপিয়া মাছের শুকনা তরকারি | Ecency