ডিম মসুর ডাল ভুনা। অন্য করম রেসিপি।মুখে লেগে থাকার মত স্বাদ😋😋
আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই,আশা রাখছি সবাই ভালো আছেন।
বন্ধুরা,মসুরে ডাল বিভিন্ন ভাবে রান্না করে খেয়ে থাকি।তেমনি ডিমও অনেক রকম ভাবে রান্না করে খেয়ে থাকি। কিন্তুু ডিম দিয়ে মসুর ডাল ভুনা কখনো খেয়েছেন।অনেক সুস্বাদু খেতে।এমনিতে ডিমে অনেক পুষ্টি রয়েছে তার সাথে ডাল।ডালে রয়েছে অনেক পুষ্টি।আমার কখনো ডিম মসুর ডালের ভুনা খাওয়া হয় নাই।আমার পাশের বাড়ির আপু থেকে শিখেছি ডিম ডালের ভুনা।ঘরে তৈরি করেছি খেতে অনেক সুস্বাদু।জানিনা আপনারা কখনো খেয়েছেন কিনা তবে খেলে মাছ,মাংস লাগবেনা।তাই আমি আজকে ডিম মসুর ডাল ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো।আমি কি ভাবে ডিম মসুর ডাল ভুনা করেছি ধাপে ধাপে আপনাদের দেখাবো।
...উপকরণ...
1/ মসুর ডাল 1-কাপ,
2/ ডিম 3-টি,
3/আদা বাটা 1/3 চামচ,
4/ রসুন বাটা 1/3 চামচ,
5/ পেয়াজ 1-টি,
6/ পাঁচফোড়ন 1/3 চামচ,
7/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
8/ লাল মরিচ গুড়া 1/3 চামচ,
9/ হলুদ গুড়া 1/2 চামচ,
10/ কাঁচা মরিচ 4-5 টি,
11/ শুকনা মরিচ 4-টি,
12/ টমেটো 2-টি,
13/ সয়াবিন তেল 4- চামচ,
14/ ধনে পাতা পরিমাণ মত,
15/ তেজপাতা 1-টি,
16/ লবণ স্বাদ মত,
প্রথমে ডিম গুলো সিদ্ধ করতে একটা পাতিলে পরিমাণ মত পানি দিয়ে ডিম সিদ্ধ করবো।তারপর মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট,
ডিম সিদ্ধ হলে ডিম গুলোর খোসা ছাড়িয়ে ছুড়ি দিয়ে একটা ডিম দুই টুকরো করে নিবো।এই ভাবে সব গুলো ডিম টুকরো করে নিয়ে।চুলায় একটা প্যানে এক চামচ তেল দিবো তাতে অলপ হলুদ,মরিচ, গুড়া লবণ দিয়ে ডিমের টুকরো গুলো ভেজে নিবো।
ডিমের টুকরো গুলো লাল লাল করে দুই পিঠ ভাজা হলে
প্যান থেকে তুলে নিবো।
তারপর একটা পাতিলে মসুর ডাল টমেটোর টুকরো একটা তেজপাতা অলপ হলুদ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে ডাল সিদ্ধ করবো দশ মিনিট।
পাতিলে দুই চামচ সয়াবিন তেল দিয়ে। আদা,রসুন পাঁচফোড়ন,শুকনা মরিচ দিয়ে ভাজবো।আদা রসুন বাদমী রং হলে পেয়াজ কুচি দিয়ে হালকা ভাজবো।
পেয়াজ হালকা ভাজা হলে সিদ্ধ করা ডাল পাতিলে ঢেলে দিবো।তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে দিয়ে।সব মসলা একে একে এবং কাচা মরিচের টুকরো গুলো ডালের সাথে দিবো।
মসলা এবং মসুর ডাল দিয়ে দুই মিনিট চুলার মাঝারি আঁচে কষাবো।তারপর এক কাপ পরিমাণ পানি ডালে দিয়ে ডিমের টুকরো গুলো দিয়ে দিবো ডালের সাথে।
তারপর চার মিনিট চুলার অলপ আঁচে রান্না করবো। ডাল হালকা শুকিয়ে এলে ধনে পাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিবো।
তারপর গরম গরম পরিবেশন করবো গরম ভাতের সাথে।
বন্ধুরা,আমার ডিম মসুর ডাল ভুনা আপনাদের ভালো লাগলে।ঘরে তৈরি করে খেয়ে দেখবেন যেমন সুস্বাদু তেমনি পুষ্টিও রয়েছে অনেক।আশা করি আপনাদের ভালো লাগবে
ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আমার রেসিপি গুলো ভালো লাগলে মন থেকে সাপোর্ট করবেন।