আসালামুআলাইকুম,
সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা।গরুর মাংস খেতে আমার সবাই পছন্দ করি।গরুর মাংস বিভিন্ন ভাবে রান্না করা যাই।এছাড়া বিভিন্ন সবজি দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে থাকি।তবে আজকে আমি একেবারে অন্য সবজি একটি দিয়ে গরুর মাংসের তরকারি রান্না করেছি। ধুন্দুল সবজি দিয়ে আমরা ভাজি,তরকারি,র্ভতা করে খায়। কিন্তুু ধুন্দুল দিয়ে গরুর মাংসের তরকারি খেয়েছেন।অনেক সুস্বাদু ধুন্দুল দিয়ে গরুর মাংসের তরকারি।তবে ধুন্দুলে সাথে কয়েকটা আলু দিলে তরকারির স্বাদ আরো বেরে যাই। ধুন্দুল,আলু দিয়ে গরুর মাংসের তরকারি রান্না করা খুব সহজ।তাহলে চলোন ধাপে ধাপে আপনাদের দেখাই ধুন্দুল,আলু,গরুর মাংসের তরকারি রান্না রেসিপিটি।
....উপকণ....
1/ গরুর মাংস 500 গ্রাম,
2/ ধুন্দুল 250 গ্রাম,
3/ আলু 4-5টি,
4/ পেয়াজ 2-টি,
5/ আদা বাটা 1/2 চামচ,
7/ রসুন বাটা 1/2 চামচ,
8/ লাল মরিচ গুড়া 1/2 চামচ,
9/ জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
10/ এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/3 চামচ,
11/ সয়াবিন তেল 4-চামচ,
12/ তেজপাতা
13/ লবন স্বাদ মত,
প্রথমে ধুন্দুল এবং আলু গুলো ছিলে নিবো। তারপর ধুন্দুল এবং আলু গুলো মাঝারি আকারে টুকরো করে নিবো।গরুর মাংস গুলো আগে থেকে টুকরো করা ছিলো মাঝারি আকারের।তারপর ধুন্দুল এবং আলু এক সাথে পানি দিয়ে ধুয়ে নিবো এবং মাংস গুলো পানি দিয়ে ধুয়ে নিবো।
তারপর একটা পাতিলে প্রথমে ধুন্দুল,আলু এবং গরুর মাংস ঢেলে দিবো।
ধুন্দুল,আলু,গরুর মাংসের সাথে তেজপাতা,পেয়াজ কুচি,আদা,রসুন বাটা দিবো।
তারপর একে একে সব মসলা পাতিলে দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,জিরা,ধনিয়া গুড়া,এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া,সয়াবিন তেল,এবং লবণ।
তারপর আমি হাতে সাহায্যে ধুন্দুল,আলু,গরুর মাংস,মসলার সাথে দুই মিনিট ভালো ভাবে মাখাবো।
দুই মিনিট পর মাখানো হলে।তারপর আমি মাংসের পাতিল ঢেকে রেখে দিবো পাঁচ মিনিটের জন্য।পাঁচ মিনিট পর ধুন্দুল,আলু,গরু মাংসের পাতিল চুলায় দিয়ে চুলার মাঝারি আঁচে মাংস,ধুন্দুল,আলু কষাবো।
মাংস,ধুন্দুল,আলু কষানো হলে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত পানি দিয়ে 20 মিনিট রান্না করবো।
20 মিনিট পর মাংস সিদ্ধ হলে।তরকারির ঝোল শুকিয়ে মাংস,ধুন্দুল,আলুর গায়ে গায়ে হলে আমি চুলা বন্ধ করে দিবো।
তারপর আমি গরম গরম পরিবেশন করবো।গরম ভাতের সাথে।
বন্ধুরা, আমার গরুর মাংস, ধুন্দুল,আলুর তরকারি আপনাদের ভালো লাগলে। তাহলে ঘরে রান্না খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে।
...ধন্যবাদ...