আসালামুআলাইকুম,
সবাই কেমন আছেন,আশা করি সবাই ভালো আছেন।
কৈ মাছ আমরা সবাই চিনি।কৈ মাছ মিঠা পানির মাছ, সাধারণত খাল-বিল পুকুরে পাওয়া যায় এই মাছটি।খেতে খুব সুস্বাদু ও পুষ্টিও রয়েছে অনেক।কৈ মাছ দিয়ে অনেক রকমের তরকারি রান্না করে খেয়ে থাকি আমরা।তবে কৈ মাছ দিয়ে যেই রকমের তরকারি রান্না করা হোক না কেনো খেতে কিন্তুু অনেক সুস্বাদু।কৈ মাছের তরকারি রান্না মধ্যে সর্ষে কৈ বাঙ্গালীর অনেক পুরোনো এবং পছন্দের রান্না।আজকে আমি সর্ষে কৈ রান্না করেছি।কিভাবে সুস্বাদু সর্ষে কৈ রান্না করেছি।তা আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো।তাহলে চলুন।
....উপকরণ....
1/ কৈ মাছ 200 গ্রাম,
2/ সরিষা বাটা 5-চামচ,
3/ পেয়াজ 1-টি,
4/ রসুন বাটা 1/3 চামচ,
5/ আদা বাটা 1/4 চামচ,
6/ কাঁচা মরিচ 5-6 টি,
7/ লাল মরিচ গুড়া 1/4 চামচ,
8/ হলুদ গুড়া 1/3 চামচ,
9/ জিরা,ধনিয়া, গুড়া 1/2 চামচ,
10/ সরিষার তেল 4-চামচ,
11/ তেজপাতা 1-টি,
12/ ধনে পাতা পরিমাণ মত,
13/ লবণ স্বাদ মত,
..প্রস্তুত প্রণালী..
আগে থেকে আমি কৈ মাছ গুলো কেঁটে রেখে ছিলাম।কৈ মাছ গুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে।ছুরি সাহায্যে কৈ মাছ গুলোর গায়ে হালকা করে কেঁটে নিবো।তারপর অলপ হলুদ অলপ লবণ দিয়ে কৈ মাছ গুলো মেখে নিবো।সরিষা গুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো।
তারপর চুলায় একটা প্যানে কৈ মাছ ভাজার জন্য তেল দিবো।তেল গরম হলে একটা একটা করে কৈ মাছ প্যানে দিয়ে দিবো।কৈ মাছ প্যানে দেওয়ার সময় সাবধানে দিতে হবে। এই মৌসুমের দেশি কৈ মাছের পেটে ডিম থাকে।তেলে দিলে ডিম ছিটে গায়ে পরতে পারে। সেই দিকে খেয়াল রাখতে হবে।
কৈ মাছ গুলো এক পাশ হলে অন্য পাশ উলটিয়ে দিয়ে ভালো করে ভেজে নিবো।কৈ মাছ ভাজা হলে অন্য একটা প্যানে পাঁচ চামচ সরিষার তেল দিয়ে পেয়াজ কুচি,কাঁচা দিয়ে হালকা ভাজবো।
পেয়াজ হালকা ভাজা হলে।সরিষা বাটা প্যানে দিয়ে দিবো।অনেকে বলে সরিষা বাটা বেশি তরকারিতে দিলে তরকারির স্বাদ তিতো হয়।আসলে এইটা না যদি সরিষা পুরোনো হয় তাহলে তরকারি তিতো লাগতে পারে।
অলপ পানি দিয়ে সরিষা বাটা পেয়াজ কিছুক্ষণ কষাবো।সরিষা কষানো হলে।একে একে সব মসলা এবং তেজপাতা সরিষার সাথে দিবো।
সরিষা এবং সব মসলা চুলার মাঝারি আঁচে তিন মিনিট কষাবো।
তিন মিনিট পর সরিষা এবং সব মসলা কষানো হলে।ভেজে রাখা কৈ মাছ গুলো প্যানে দিবো।
কৈ মাছ গুলো প্যানে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে দিয়ে। হাফ কাপ পরিমাণে পানি দিবো মাছ গুলো রান্না হতে।চার মিনিট রান্না করবো।চুলার মাঝারি আঁচে এবং চামচ দিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে।খেয়াল রাখতে হবে সরিষা বাটা এবং মসলা যেনো প্যানে লেগে না যাই।
চার মিনিট পর কৈ মাছের ঝোল ঘন হয়ে এলে।ধনে পাতা কুচি সর্ষে কৈ মাছের তরকারির উপর ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিবো।
তারপর গরম গরম পরিবেশন করবো।গরম ভাতের সাথ আমি সর্ষে কৈ খেতে খুব পছন্দ করি।ছোট বেলায় আমার দাদু রান্না করত সর্ষে কৈ।দেশি কৈ মাছ দিয়ে সর্ষে কৈ মাছের তরকারি রান্না করলে স্বাদ অসাধারণ লাগে।
বন্ধুরা, আমার রান্না করা সর্ষে কৈ মাছের তরকারির আপনাদের ভালো লাগলে।ঘরে রান্না করে খেয়ে দেখবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।
/ ধন্যবাদ \