আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই,আশা করছি সবাই ভালো আছেন।
বন্ধুরা, চিচিঙ্গা সবজি টি সবাই চিনে খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিকর।বাজারে কমে এসেছে শীতকালীন সবজি।বাজারে বেরেছে গরম কালের সবজি।তার মধ্যে অন্যতম সবজি হলো চিচিঙ্গা।বছরের এইসময় সব সবজি বাজারে এই সুস্বাদু সবজি টি পাওয়া যাই।খুব পুষ্টিকর এই সবজিটিতে রয়েছে, প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস অন্য সবজি থেকে বেশি। চিচিঙ্গা সবজিটি যেকোনো ভাবে রান্না করে খাওয়া যাই।
আজকে আমি চিচিঙ্গা মসুর ডালের তরকারি রান্না আপনাদের সাথে শেয়ার করবো।তাহলে চলেন ধাপে ধাপে দেখায় কিভাবে আমি চিচিঙ্গা তরকারি রান্না করেছি।
...উপকরণ...
1/ চিচিঙ্গা 500 গ্রাম,
2/টমেটো 2-টি,
3/মসুর ডাল 1-কাপ,
4/পেয়াজ 1-টি,
5/ রসুনের কুয়া 4-টি,
6/কাঁচামরিচ 6-7 টি,
7/হলুদ গুড়া 1/2 চামচ,
8/জিরা ধনিয়া গুড়া 1/2 চামচ,
9/সয়াবিন তেল 3-চামচ,
10/ স্বাদ মত,
প্রথমে চিচিঙ্গা গুলো ছিলে ছোট ছোট টুকরো করে।
চিচিঙ্গা মসুর ডাল ধুয়ে নিবো আলাদা আলাদা করে।মসুর ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো।
তারপর আমি চুলায় পাতিলে তিন চামচ তেল দিবো।তেল গরম হলে পেয়াজ,রসুন,কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজবো।
পেয়াজ রসুন হালকা ভাজা হলে।পাতিলে সব মসলা একে একে দিবো।হলুদ গুড়া,জিরা ধনিয়া গুড়া,এবং লবণ দিয়ে তেলের সাথে সব মসলা কষাবো।
তারপর মসুর ডাল এবং চিচিঙ্গা দিয়ে দিবো পাতিলে।
ডাল এবং চিচিঙ্গা পাতিলে দিয়ে কিছুক্ষণ মসলার সাথে কষাবো চুলার মাঝারি আঁচে।কষানো হলে দুই কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করবো চিচিঙ্গা।
তারপর চিচিঙ্গা এবং ডাল সিদ্ধ হয়েছে কিনা দেখবো। চিচিঙ্গা সিদ্ধ হলে আমি হলে টমেটোর টুকরো গুলো দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে দিবো।
তরকারির ঝোল চিচিঙ্গা গায়ে গায়ে এলে ধনে পাতা কুচি তরকারিতে ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিবো।
বন্ধুরা,আমার তৈরি করা চিচিঙ্গা মসুর ডালের তরকারি রান্না ভালো রাগলে।ঘরে তৈরি করে খেয়ে দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা,সবাই সবজি বেশি খাবেন।সবজিতে আছে প্রাকৃতিক পুষ্টি যা আমাদের শরীরের জন্য অনেক ভালো।
I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.
Thank you all for visiting my page and giving your nice support