আলোচিত সোভিয়েত ট্যাংক

Words
231
Reading
2 min
8y

অনেক জিনিসের মতো ট্যাংক প্রশ্নেও সোভিয়েত ও পশ্চিমাদের হাড্ডাহাড্ডি লড়াই ছিল। সোভিয়েতদের সামরিক নীতিতে ট্যাংক ছিল খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আজতক রাশিয়ার ট্যাংকবহর বিশ্বের যেকোনো দেশের চেয়ে কলেবরে বৃহৎ। এমনই কয়েকটি আলোচিত সোভিয়েত ট্যাংক নিয়ে আলোচনা করা হবে এখানে।কখনো বিরাট দল বেঁধে শত্রুপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, তো কখনো স্রেফ পদাতিকদেরকে কাভার ফায়ার দিয়ে কোনো অঞ্চল দখল করতে সাহায্য করেছে।যেকোনো যুদ্ধেই ট্যাংকের গুরুত্ব ব্যাপক। কামান বসানো এই যান দুর্গম অঞ্চল থেকে শুরু করে শহরের বিধ্বংসী যুদ্ধ, সব জায়গাতেই ব্যবহৃত হয়। নানা যুদ্ধে ট্যাংককে নানা ভূমিকায় ব্যবহার করা হয়েছে।

এককথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেরা ট্যাংক ছিল টি-৩৪। এর গঠন, তিন ইঞ্চি কামান ও গতি একে দুর্ধর্ষ এক মারণাস্ত্রে পরিণত করেছিল। এমনকি ১৯৪১ সালে লাল ফৌজের বিরুদ্ধে একের পর এক জয় পাওয়ার পরেও জার্মানরা টি-৩৪ কে আক্ষরিকভাবেই ভয় পেত। চল্লিশটির বেশি দেশের হয়ে ৮৪ হাজার টি-৩৪ মাঠে নেমেছে। এর নানা উন্নত সংস্করণও বানানো হয়েছে সমসংখ্যক। দুটি মেশিনগান বসানো যেত এতে। গতি ঘণ্টায় ৫৩ কিলোমিটার, ভর প্রায় ২৭ টন। একজন ক্যাপ্টেন, একজন চালক, একজন গোলন্দাজ এবং একজন সৈন্য ধারণে সক্ষম এটি।টি-৩৪ চল্লিশের দশকের শেষের দিকে যুদ্ধে নামা হাল আমলের ট্যাংকগুলোর বিপক্ষে বিশেষ সুবিধা করতে পারত না। তাছাড়া ট্যাংকটির আকার বেশ ছোট হওয়ায় চারজন মানুষ মিলে চালানোও কষ্টকর ছিল। আর যান্ত্রিক সমস্যা তো ছিলই। তবে তারপরও যুদ্ধের শেষে বেশ কয়েকটি বছর টি-৩৪ ছিল সোভিয়েতদের প্রথম পছন্দ। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের বিরুদ্ধে দারুণ লড়েছিল। এর বাইরেও বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে টি-৩৪। এখনো ছোটখাট অনেক সেনাবাহিনী এই ট্যাংক ব্যবহার করে।

আলোচিত সোভিয়েত ট্যাংক | Ecency