এখন দরকার

Words
58
Reading
1 min
Listen
Play
7y

ভালবাসা বিহীন এই অদ্ভুত সমাজে
এখন দরকার কেবল ভালবাসা,
উপড়ে ফেলতে হবে হিংসার বিষ
নতুন প্রজন্ম তখনি দেখবে কেবল আশা।

নিষ্ঠুর মায়া বিহীন এই সমাজে
এখন দরকার স্বপ্ন দেখা মানুষ ,
সুন্দর স্বপ্নের পৃথিবী গড়বে তারা
দূর করবে সব অশান্তির বিষ ।

নিজেকে নিয়ে ব্যাস্ত এই সমাজে
তারাই অন্যের কষ্টে এগিয়ে আসবে
বুকে থাকবে ভালবাসা , মনে সাহস।

এখন দরকার | Ecency