আমরা নানাভাবে এবং উপায়ে নানা কিছু অর্জনের প্রচেষ্টা চালাই। কিছু ক্ষেত্রে আমরা যেমন ব্যর্থ হই, ঠিক তেমনি আবার অনেক ক্ষেত্রে সফলতার স্বাদ পাই। কিন্তু এ কথা সত্য যে, অধিকাংশ ক্ষেত্রে আমরা সফলতার স্বাদ নিতে পারি না। এর কারন হিসেবে অনেকগুলো কারন চিহ্নিত করা যেতে পারে। কিন্তু তাদের মাঝে অন্যতম একটি কারন হলো নিজের দক্ষতা না থাকা কিংবা কাংখিত ক্ষেত্রে নিজের অবস্থান উন্নত না হওয়া।
এটা সত্যি যে, কাংখিত ক্ষেত্রে কিছু অর্জনের জন্য আমরা যতটা সচেষ্ট থাকি, নিজের অবস্থান কিংবা নিজের মান উন্নয়নে আমরা ততটা আন্তরিক থাকি না, যার কারনে আমরা নিজেদের উন্নয়নে কখনো বিনিয়োগের চিন্তা করি না। সুতরাং আমি মনে করি, ভালো কিছু অর্জনের পূর্বে নিজের উন্নয়নে বিনিয়োগ করা বেশী প্রয়োজন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
▶️ 3Speak