কলা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। কলার বেশ কিছু পরিচিত জাত রয়েছে । যেমন সব্রিকলা , অমৃতসাগর ,কানাই বাঁশি , জবা বীজ ইত্যাদি । কিছু জাতের কলা কাঁচা অবস্থায় তরকারি হিসাবে খাওয়া হয় । আবার কিছু কলা যেমন অমৃত সাগর , সব্রি এগুলো পাকিয়ে খাওয়া হয়। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ েই কলা বাংলাদেশের প্রায় সব জেলাতেই প্রচুর পরিমাণে উৎপাদন হয় । বিশেষ করী যশোর , ঝিনাইদহ , চুয়াদাঙ্গা , মেহেরপুর , ফরিদপুর , রংপুর এই সব জেলা গুলোতে প্রচুর কলা উৎপাদন হয় ।
অনেকে সকালে রুটি আর কলা খেতে পছন্দ করে । আবার রাস্তা ঘাটে চলার সময় কলা রুটি একটি অন্যতম খাবার ।আবার অনেকে চিড়া কলা দিয়ে খায় ।
অনেক সময় প্রচণ্ড ঝড়ে কলা চাষের খুব ক্ষতি করে ।কারন কলা গাছ ঝড় খুব একটা সহ্য করতে পারে না । এই জন্য বাঁশ দিয়ে গাছে একটি সাপোর্ট দেওয়া হয় । আমি কলা খেতে বেশ পছন্দ করি । আমাদের নিজের জমিতেও কলা চাষ করি । এবং আমরা এখন থেকে কলা সংগ্রহ করে কিছুদিন বাড়িতে রাখি এবং পাকলে খায় ।