বিশ্ববিদ্যালয় জীবন বৃথা যদি হলে থাকার অভিজ্ঞতা অর্জন করা না যায় । কারন হল জীবন একজন ছাত্র বা ছাত্রীকে স্বাবলম্বী বা আত্মনির্ভরতা শেখায় । এখানে সবাই নিজেই নিজের ব্যক্তিগত কাজ নিজেই করে । বাসায় থাকলে হইত জামা কাপড় অন্য কেও পরিষ্কার করে দেয় কিন্তু হাল জীবনে এগুলো নিজেই করতে হয়। আসুস্থ হলে অনেক সময় নিজেই নিজের মাথা ধোয়া লাগে ।
মোট কথা হল জীবন পরনির্ভরতা কমিয়ে দেয় আর নিজেকে নিজের কাজ করতে শেখায় যেটি একজন মানুষের শেখাটা খুব দরকার ।
এছাড়া হল জীবনে যেহেতু বিভিন্ন্য ধরনের মানুষের সাথে বসবাস করা লাগে , কাজেই মানুষ বিভিন্ন্য সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করে । যেটি শিক্ষা জীবনে একজন ছাত্র বা ছাত্রীর জন্য খুব প্রয়োজনীয় ।