পবিত্র রমজান মাসে দিনের বেলায় না খেয়ে থাকতে হয় । সন্ধ্যা হলে সবাই ইফতারি সামনে নিয়ে বসে থাকে সময়ের অপেক্ষায় । সময় হলেই সবাই ইফতারি করে । আর এই সময়্ আমাদের এমন কিছু খাওয়া উচিত যেটা আমাদের শরীরে সাথে সাথে শক্তি যোগায় ।
কিন্তু আমাদের বেশির ভাগ মানুষ এ সময় বিভিন্ন তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে । যেমন আলুর চপ , বেগুনি , পিয়াজু ইত্যাদি । যা মোটেও খাওয়া উচিত নয় ।
তাহলে কি খেতে হবে
আমাদের এই সময় কিছু ফল খাবার মেনুতে রাখা উচিত । কলা খুব উপকারী । খেজুর , আম , পেয়ারা, তরমুজ ইত্যাদি খেতে হবে । পর্যাপ্ত পানি খাওয়া দরকার । কমল পানি পরিহার করতে হবে ।